1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
প্রধানমন্ত্রীর ভিশন ২৫ কোটি গাছ রোপন: হাজারখীল বনবিট পরিদর্শনে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
আ’লীগের দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে দুর্গাপুরে- মাইনুল পোনা আবমুক্তিতে সমৃদ্ধির বার্তাঃরাজস্থলীতে জাতীয় মৎস্য সপ্তাহের বর্ণাঢ্য আয়োজন ঢাকায় কোরিয়া দূতাবাসের সামনে ভিসাপ্রত্যাশীদের দীর্ঘ লাইন, ভোগান্তিতে শিক্ষার্থী ও পর্যটকরা সেলিমুজ্জামান সেলিমের উদ্যোগে, প্রমথ রায় বাবুর নেতৃত্বে বদলে যাচ্ছে জে.কে.এম.বি. মল্লিক উচ্চ বিদ্যালয় অসহায় বৃদ্ধা সকিনার পাশে দাড়ালো মানবিক ইউএনও মৌসুমি নাসরিন নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড মৎস্য উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ঘোড়াঘাটে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফখরুলের আসনে হিরো আলমের নির্বাচনী ঘোষণা

প্রধানমন্ত্রীর ভিশন ২৫ কোটি গাছ রোপন: হাজারখীল বনবিট পরিদর্শনে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী

reporter শিকু উরাং ফটিকছড়ি উত্তর
calendar প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬, ১২:৩৫ অপরাহ্ণ

প্রধানমন্ত্রীর ভিশন ২৫ কোটি গাছ রোপন: হাজারখীল বনবিট পরিদর্শনে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির হাজারখীল বনবিট পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

গতকাল ১৫ ই আগষ্ট ২০২৬ শনিবার।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন ২৫ কোটি গাছ রোপণের কর্মসূচি বাস্তবায়ন,তদারকি ও সরেজমিনে দেখার জন্যই এখানে আসা।

তিনি আরও বলেন, গত ছয় মাসে চট্টগ্রামে প্রায় ৩০ লাখ এবং কক্সবাজারে প্রায় ৪০ লাখ গাছ রোপণ করা হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বনাঞ্চল সম্প্রসারণে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

হাজারখীল বনবিট পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ফটিকছড়ির সংসদ সদস্য আলহাজ্ব সরোয়ার আলমগীর ,ফটিকছড়ি উত্তর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) সাঈদ মো: ইব্রাহীম, ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী,ফটিকছড়ি পৌর বিএনপির সভাপতি মোবারক হোসেন কাঞ্চন, উত্তর জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ শাহীন,হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী, বিএনপি নেতা হাফেজ জয়নালসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com