1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ঘোড়াঘাটে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পাটকলের জায়গায় রপ্তানির মহীরুহ, আদমজী ইপিজেডে ১.১৭৯ বিলিয়ন ডলারের রপ্তানি বেতমোর রাজপাড়া ইউনিয়ন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন উপলক্ষে মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব রুহুল আমিন দুলাল শুভ আগমন উপিলক্ষে সংবনর্ধনা আ’লীগের দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে দুর্গাপুরে- মাইনুল পোনা আবমুক্তিতে সমৃদ্ধির বার্তাঃরাজস্থলীতে জাতীয় মৎস্য সপ্তাহের বর্ণাঢ্য আয়োজন ঢাকায় কোরিয়া দূতাবাসের সামনে ভিসাপ্রত্যাশীদের দীর্ঘ লাইন, ভোগান্তিতে শিক্ষার্থী ও পর্যটকরা সেলিমুজ্জামান সেলিমের উদ্যোগে, প্রমথ রায় বাবুর নেতৃত্বে বদলে যাচ্ছে জে.কে.এম.বি. মল্লিক উচ্চ বিদ্যালয় অসহায় বৃদ্ধা সকিনার পাশে দাড়ালো মানবিক ইউএনও মৌসুমি নাসরিন নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড মৎস্য উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঘোড়াঘাটে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

reporter ঘোড়াঘাট প্রতিনিধি
calendar প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৬, ৪:৩৯ অপরাহ্ণ

দিনাজপুরের ঘোড়াঘাটে এক হাজার ১৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (১৬ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার কুলানন্দপুর এলাকার করতোয়া নদীর বিশ্বনাথের ঘাট চর থেকে স্থানীয় মাদক ও জুয়া নির্মূল কমিটির সহায়তায় তাদের আটক করা হয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেপ্তার করে থানায় নিযয়ে আসে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কবলীপাড়া গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে মো. রফিকুল ইসলাম এবং একই গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. শাকিল মিয়া। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য তিন লাখ একচল্লিশ হাজার একশ টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, করতোয়া নদীর চরের নৌকায় বসে মাদক কেনাবেচা চলছে এমন গোপন সংবাদ পেযয়ে কুলানন্দপুর মাদক ও জুয়া নির্মূল কমিটির সদস্যরা সেখানে অভিযান চালান। স্থানীয় যুবসমাজের গড়া এই কমিটির তৎপরতায় দুই কারবারিকে হাতেনাতে আটক করা হয়। পরে ঘোড়াঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আসামিদের দেহ তল্লশি করে গোলাপি রঙের এক হাজার ১৩৭ পিস ইয়াবা উদ্ধার করে।

মাদক নির্মূল কমিটির সভাপতি মো. মোর্শেদ আলম জানান, এলাকাকে অপরাধমুক্ত রাখতে তারা আইনশৃঙ্খলা বাহিনীকে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছেন। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের জনসচেতনতামূলক উদ্যোগকে সাধুবাদ জানান তিনি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com