1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
নগরকান্দায় তরুণীকে অপহরণ-ধর্ষণের অভিযোগ, মামলা তুলে নিতে হুমকি ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
অবৈধভাবে সাদা-পাথর উত্তোলন মওজুদ ও পরিবহনের বিরুদ্ধে অভিযান তারাটি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত পীরগঞ্জে কমিউনিটি ক্লিনিকে নির্ধারিত সময়ে সিএইচসিপি না থাকার অভিযোগ প্রতারণা মামলায় হয়রানির অভিযোগ পুলিশের সাঁড়াশি অভিযানে রাজৈরে ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার মুক্তাগাছায় ইয়াবাসহ বাসের হেলপার আটক সেবায় মানুষের আস্থা অর্জন করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার ব্যানার ছাড়া রুহিয়া উপজেলার প্রথম আইনশৃঙ্খলা সভা, সাংবাদিকদের প্রবেশে বাধা চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী অপরিষ্কার-অপরিচ্ছন্ননপরিবেশে খাবার তৈরি- নলডাঙ্গায় ৩ ব্যাবসা প্রতিষ্ঠানকে জরিমানা

নগরকান্দায় তরুণীকে অপহরণ-ধর্ষণের অভিযোগ, মামলা তুলে নিতে হুমকি ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬, ৪:০৭ অপরাহ্ণ

তরুণীকে অপহরণ-ধর্ষণের অভিযোগ, মামলা তুলে নিতে হুমকি সংবাদ সম্মেলনে পরিবারের দাবি—‘নিরাপত্তা ও ন্যায়বিচার ’
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় ১৪ বছর বয়সী এক তরুণীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলা তুলে নিতে হুমকি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় ভাঙ্গা বাজারের ফাইভ স্টার সুপার মার্কেটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ‘মিলা আক্তার’-এর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদ এবং মামলার বিষয়ে পরিবারের অবস্থান তুলে ধরতে এ আয়োজন করা হয়।
লিখিত বক্তব্যে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, গত ১৯ জুন বিকেলে বাড়ির সামনের রাস্তা থেকে তরুণীকে জোরপূর্বক অপহরণ করে একই এলাকার রুমান খন্দকার (২০)। পরে তাকে আটকে রেখে নির্যাতন ও ধর্ষণ করা হয় বলে অভিযোগ পরিবারের। পরদিন সকালে কৌশলে পালিয়ে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানায় তরুণী।
পরিবারের দাবি, গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা দেওয়া হয়। পরে ভুক্তভোগীর দাদি জহুরন খাতুন বাদী হয়ে নগরকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৯(১) ধারায় মামলা করেন।
সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে বলা হয়, “মামলা করার পর থেকেই আসামিপক্ষ মামলা তুলে নিতে আমাদের হুমকি দিয়ে আসছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুক্তভোগী ও আমাদের পরিবারকে নিয়ে মিথ্যা ও কুরুচিপূর্ণ প্রচারণা চালানো হচ্ছে। আমরা সুষ্ঠু তদন্ত, আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং পরিবারের নিরাপত্তা চাই।”
পরিবারের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে তাদের সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের প্রচারণা বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত, মেডিকেল ও ওসিসির তথ্য-প্রমাণের ভিত্তিতে দ্রুত তদন্ত ও বিচার এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে পরিবার।
তবে অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com