1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে হামলার ঘটনার ৯বছর পর সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শহিদুজ্জামান সরকারসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ৭৪ জন নেতাকর্মীর নামে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের বাঁশখালীবাসীর জন্য বিদায়ী পোস্ট চার বছরের নির্মাণ, দুই দিনে ধস, জাইকার অর্থায়নে ৪ কোটি টাকা জলে বি কে নগর ইউনিয়ন জব্বার মাদবর বাড়ির ছাদের উপরে পানির টাংকি ককটেল বিস্ফোরণ হয়েছে পরীক্ষায় মায়ের নিশ্চিন্ত মনোযোগ, পরীক্ষার্থীর শিশুকে কোলে নিলেন এসিল্যান্ড! হালুয়াঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত উপজেলা প্রশাসন ও প্রেসক্লাব সাংবাদিকের সাথে মতবিনিময় সভা সুনামগঞ্জে ধোপাজান চলতি নদীতে অবৈধ বালু লুটপাট বন্ধ, নিয়মিত মোবাইল কোর্ট চালুর দাবিতে মানববন্ধন রাঙ্গাবালীতে বুড়াগৌরাঙ্গ নদীর তীরে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার দুলারহাট থানা পুলিশের অভিযানঃ জ্বিন হাজির করে স্বর্ণ দ্বিগুণ করার প্রলোভন দেখানো প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার, স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার খাল পুনঃখনন শেষে ২৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত

নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে হামলার ঘটনার ৯বছর পর সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শহিদুজ্জামান সরকারসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ৭৪ জন নেতাকর্মীর নামে বিস্ফোরক আইনে মামলা হয়েছে।

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রোববার দুপুরে নওগাঁ-১ নম্বর আমলী আদালতে এ মামলা করা হয়। মামলাটি আমলে নিয়ে এজাহার নথিভুক্ত করতে আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমতিয়াজুল ইসলাম নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৩০ ডিসেম্বর রাতে নওগাঁ পৌরসভার নির্বাচনের ফলাফল ঘোষণার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হামলার ঘটনা ঘটে। খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার, পরিকল্পনা প্রতিমন্ত্রী শহিদুজ্জামান সরদার, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল, পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষাণের নেতৃত্বে জেলা প্রশাসনের কার্যালয়ে হামলা চালিয়ে চেয়ার, টেবিল ভাঙচুর, নির্বাচনের ফলাফল সংশ্লিষ্ট কাগজপত্র ছিনতাই, জেলা প্রশাসন কার্যালয় চত্বরে ককটেল ও হাতবোমা বিস্ফোরণ ঘটনায় সন্ত্রাসীরা।
এ ঘটনায় নওগাঁ পৌর বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হামলা, ভাঙচুর, ককটেল ও হাত বোমা বিস্ফোরণের ঘটনায় মামলাটি করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com