1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, চালক রক্তাক্ত, সাময়িক বন্ধ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও ভার্মি কম্পোস্ট বিতরণ কুষ্টিয়া ইসলামিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যোগদান করলেন মোঃ টিপু সুলতান সাভারে ট্রাফিক চেকপোস্টে হয়রানির অভিযোগ, সরকারি কর্মচারীর কাছ থেকে টাকা আদায়ের দাবি রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত টাকা দিলে যখন তখন স্বজনদের সঙ্গে হাজতির দেখা মিলে  ঘোড়াঘাটে জুয়ার আসর ভাঙতে তিন থানার সমন্বিত অভিযান ফরিদপুরে বিএডিসির গ্রীষ্মকালীন পেঁয়াজ বাল্বলেট উৎপাদন প্রশিক্ষণ  গোডাউনেই নষ্ট হচ্ছে পাট : ৯ মাস ধরে রপ্তানি বন্ধ, বেকারত্বের মুখে ১০ হাজার শ্রমিক লালমোহনে বালুবাহী ট্রাকসহ ধসে পড়ল ঝুঁকিপূর্ণ ব্রিজ, চালক নিহত ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, চালক রক্তাক্ত, সাময়িক বন্ধ

ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, চালক রক্তাক্ত, সাময়িক বন্ধ

reporter ফিরোজ কবির
calendar প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ

ঢাকার ধামরাই পৌরসভার ঢুলিভিটা এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উচ্ছেদ অভিযান চলাকালে হামলার ঘটনা ঘটেছে। এতে এক ভেকু (লোবেট) চালক রক্তাক্ত ও আহত হয়েছেন। পরিস্থিতির কারণে অভিযানটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় স্নোটেক্স সংলগ্ন এবং আমিন মডেল টাউন কাঁচাবাজার রোডে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটির নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান আহমেদ রাফি।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সড়কের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকানপাট সরিয়ে নিতে সাত দিন আগে সংশ্লিষ্ট দোকান মালিক সমিতিকে নোটিশ দিয়েছিল সড়ক ও জনপথ বিভাগ। নোটিশের মেয়াদ শেষ হওয়ার পর আজ নির্ধারিত সময়ে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়ে উচ্ছেদ শুরু করে সওজ। এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগ মানিকগঞ্জের উপ-বিভাগীয় প্রকৌশলীসহ কর্মকর্তারা।
অভিযান চলাকালে একপর্যায়ে স্থানীয় দোকান মালিক সমিতি ও ব্যবসায়ীদের একটি অংশ উচ্ছেদে বাধা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বাধা দেওয়ার একপর্যায়ে উচ্ছেদ কাজে ব্যবহৃত ভেকুর চালককে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এতে মাথায় ইট লেগে চালক গুরুতর আহত ও রক্তাক্ত হন। এই ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান আহমেদ রাফি জানান, সরকারি কাজে বাধা এবং হামলার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com