1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মোঃ আইয়ুব আলীকে ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চান এলাকাবাসী আদালতের রায় অমান্য করে নির্মাণকাজ, লালমাইয়ে বিরোধীয় জমিতে ছাদ ঢালাইয়ের অভিযোগ ভূল্লীতে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে যুবকের ২০ দিনের কারাদণ্ড বেতাগীতে বসতঘর থেকে ১৭ বছরের কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বকশীগঞ্জে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা কালকিনির ইউএনও’র সঙ্গে ডি.কে ব্লাড ডোনার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ রাতের আঁধারে আসছে জ্বালানি লাকড়ী,গাড়ি আটকে টাকা নিচ্ছে বন বিভাগ নাগরপুরে চেয়ারম্যান প্রার্থী পলের উঠান বৈঠক কুষ্টিয়া আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের বিক্ষোভ ৩৪ বিজিবির অভিযানে ৩ জন আটক, বিপুল পরিমাণ ওষুধ জব্দ

দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা

reporter আলামিন হক বিজয়, রাজশাহী
calendar প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৫ অপরাহ্ণ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৭ নং জয়নগর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় জয়নগর ইউনিয়নের রসুলপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

৭ নং জয়নগর ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সভায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে দলীয় কার্যক্রম, সাংগঠনিক বিষয়, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সমন্বয় এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

৭ নং জয়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন ও মোখলেসুর রহমান পিন্টুর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ৭ নং জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাহবুর রহমান সান্টু।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল।

বিশেষ অতিথি ও নির্বাচনী সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আকবর আলী বাবুল, সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র যুগ্ম সমন্বয়ক মোঃ আব্দুস সামাদ, দুর্গাপুর পৌর বিএনপির সদস্য সচিব ও যুগ্ম সমন্বয়ক আহমেদ রেজাউল করিম স্বপন এবং ৭ নং জয়নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও যুগ্ম সমন্বয়ক মোঃ ইসরাফিল হোসেন।

এ সময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আশরাফুল কবির বুলু, মোঃ রস্তুম মোল্লা, উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল, মোঃ জিয়াউল হক রতন, দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুল আজিজ মণ্ডল, ৭ নং জয়নগর ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ আব্দুল মান্নান সরকার চাঁদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ ইউসুফ আলী, ৩ নং পানানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম খান রবিন, ৩ নং পানানগর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ বাচ্চু, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ চয়েন উদ্দিন শেখসহ উপজেলা বিএনপি, জয়নগর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ৭ নং জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে ১৪ জনের নাম প্রস্তাব করা হয়। তারা হলেন— পারিলা গ্রামের আলামিন হক বিজয়, মাড়িয়া গ্রামের মোঃ মাহবুর রহমান সান্টু, মোঃ শফিকুল ইসলাম, মোঃ আব্দুল আওয়াল শেখ, রসুলপুর গ্রামের মোঃ আতাউর রহমান সরকার, নোনামাটিয়াল গ্রামের মোঃ সাব্বির হোসেন, ক্ষিদ্রখলসী গ্রামের মোঃ ইউসুফ আলী, দাউকান্দি গ্রামের মোসাঃ রূপালী খাতুন, মোঃ ফিরোজ আহমেদ, বাগলপাড়া গ্রামের মোঃ হুমায়ুন কবির টিটু, মোঃ ইব্রাহিম খাঁ, নারকেলবাড়িয়া গ্রামের মোঃ মোস্তাক আহমেদ, সুখানদিঘি গ্রামের মোঃ ঈসাহাক আলী এবং চুনিয়াপাড়া গ্রামের মোঃ ইসরাফিল হোসেন।

আলোচনা সভায় বক্তারা স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি, ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বাড়ানো এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা ও মতামত তুলে ধরা হয়।

সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় সিদ্ধান্ত ও কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় থাকার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com