1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
দিনাজপুর বিরল সীমান্তে আসামীসহ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
অনুমোদন পেল ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউএসটি) রাজনগরে কবরস্থানে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ বাঘায় নবাগত ইউএনওর মতবিনিময় সভায় বলেন মাদক ও ইমো হ্যাকিং জিরোটলারেন্স। এমপি চাঁদ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ ভাঙ্গায় প্রাইভেটকার থেকে প্রকাশ্যে গুলি ছোড়ার অভিযোগ মনোহরদীতে শিক্ষককে লোহার পাইপ দিয়ে মারধরের অভিযোগ এএসআইয়ের বিরুদ্ধে মামলা, ক্ষোভে উত্তাল মনোহরদী পাইকগাছায় চাঞ্চল্যকর আরএফএল কর্মী বিশ্বজিৎ হত্যা: ২৮ দিন পর সন্দেহভাজন গ্রেপ্তার ইসলামপুরে রাস্তা নষ্ট করে ফসলি মাটি গিলে খাচ্ছে মেম্বার মোতালেব কাজী: প্রশাসন নীরব ভূমিকায় বদলির আদেশ উপেক্ষা করে সিএফ কার্যালয়ে দাপুটে হিসাবরক্ষক ইউছুপ পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ১১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরন

দিনাজপুর বিরল সীমান্তে আসামীসহ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক

reporter মোঃ আইয়ুব আনছারী
calendar প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৬, ১:৩২ অপরাহ্ণ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।

এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ০৫ আগস্ট ২০২৬, রাত ২১২০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ ভান্ডারা বিওপি কর্তৃক দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সীমান্ত পিলার ৩২৬/৭-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভান্ডারা মানপাড়া নামক এলাকা হতে নিম্নেবর্ণিত ০১ জন আসামীসহ ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করা হয় বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ ৪২ বিজিবি।

আটককৃত আসামি মোঃ দুলাল হোসেন (৩৫), পিতা-মোঃ আশরাফ আলী, গ্রাম-ভান্ডারা মানপাড়া, পোস্ট-বালান্দর, থানা-বিরল, জেলা-দিনাজপুর।পরবর্তীতে আটককৃত আসামীকে মাদকদ্রব্যসহ বিরল থানায় হস্তান্তর করা হয়েছে মর্মে জানাযায় ।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com