1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
টাকা ছাড়া ফাইল নড়ে না—ঠিকাদারদের অভিযোগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কুড়িগ্রাম সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে আটক করল বিএসএফ আগৈলঝাড়ায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ দিনমজুরের মেয়ে রাত্রি বিশ্বাস দুমকির ইউএনওকে অপসারনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ৩২ লক্ষ ১৫ হাজার টাকা মূল্যমানের দুষ্প্রাপ্য কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রেজিনুর রহমান (অর্থ ও প্রশাসন)-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা পঞ্চগড়ে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিকের বিরুদ্ধে ভুয়া লিভার রিপোর্টের অভিযোগ, সিভিল সার্জন বরাবর আবেদন জলঢাকায় একই প্রতিষ্ঠানের তিন শিক্ষক অনুপস্থিত, জানেন না মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনপুরা পার্কে কাশিমপুর বিএনপির মিলনমেলা সাতক্ষীরার ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে যৌথ আলোচনা সভা মুকসুদপুরে রাজনৈতিক পদ থেকে শিক্ষকের পদত্যাগ

টাকা ছাড়া ফাইল নড়ে না—ঠিকাদারদের অভিযোগ

– নরসিংদী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বিদ্যুৎ সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ, অসদাচরণ ও হয়রানির অভিযোগ

reporter নরসিংদী প্রতিনিধি:
calendar প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬, ৫:২৫ অপরাহ্ণ

‘টাকা ছাড়া ফাইল নড়ে না’—এমন অভিযোগ উঠেছে নরসিংদী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বিদ্যুৎ সহকারী প্রকৌশলী সুলতানা রাজিয়ার বিরুদ্ধে। ঠিকাদারদের অভিযোগ, বিভিন্ন কাজের বিল, ফাইল অনুমোদনসহ দাপ্তরিক কার্যক্রমে ফাইলপ্রতি অনৈতিকভাবে অর্থ দাবি করা হয়। অর্থ দিতে অনীহা প্রকাশ করলে ফাইল আটকে রেখে দিনের পর দিন হয়রানি করা হয় বলেও অভিযোগ করেছেন কয়েকজন ঠিকাদার।
ঠিকাদারদের আরও অভিযোগ, সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে প্রতিবাদ বা কোনো বিষয়ে মতবিরোধ হলে তাদের সঙ্গে অসদাচরণ করা হয়। এমনকি এর প্রভাব পড়ে দাপ্তরিক ফাইলের গতিতেও। ফলে প্রয়োজনীয় কাগজপত্র ও বিল-সংক্রান্ত ফাইল দীর্ঘ সময় আটকে থাকার কারণে ঠিকাদারদের আর্থিক ও ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে দাবি তাদের।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ঠিকাদার জানান, দাপ্তরিক কাজ সম্পন্ন করতে গিয়ে তাদের নিয়মিত নানা ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে। অভিযোগের বিষয়ে কথা বলার চেষ্টা করলেও অনেক সময় কাঙ্ক্ষিত সাড়া পাওয়া যায় না। কেউ প্রতিবাদ করলে তার ফাইল আরও বেশি সময় আটকে রাখা হয় বলেও অভিযোগ করেন তারা।
এদিকে এসব অভিযোগকে কেন্দ্র করে নরসিংদীর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদারদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। তাদের দাবি, সরকারি দপ্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে ফাইল নিষ্পত্তির ক্ষেত্রে কোনো ধরনের অনৈতিক লেনদেন হচ্ছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।
ঠিকাদারদের অভিযোগ, সরকারি উন্নয়নকাজ বাস্তবায়নে তারা নিয়ম মেনে কাজ করলেও দাপ্তরিক পর্যায়ে বিভিন্ন ধরনের হয়রানি ও অনৈতিক দাবির কারণে তাদের কাজের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে। এতে সরকারের উন্নয়ন কার্যক্রমও প্রশ্নের মুখে পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তবে সুলতানা রাজিয়ার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে। অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাদের বক্তব্যও প্রয়োজনীয় অনুসন্ধান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com