1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
জামালপুরে ট্রাকচাপায় পৃষ্ঠ হয়ে শ্রমিক নেতাসহ দুজন নিহত, আহত ১ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
হালুয়াঘাটে হত্যাচেষ্টা মামলায় ‘সি’ ক্যাটাগরির জুলাই যোদ্ধা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ লামায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার অবৈধ ভাবে জমি দখল এবং যাতায়াতের রাস্তা বন্ধ এবং বাঁধা প্রদানে প্রান নাশের হুমকি পাবনা জেলা গোয়েন্দা শাখার অভিযানে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার লালমনিরহাটে ভারতীয় ট্রাকচালক অপহরণ ও ছিনতাই মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড পরিবেশ সুরক্ষা ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গঠনে আলোচনা সভা ধর্মমন্ত্রী এবং মহাপরিচালক-ইসলামিক ফাউন্ডেশনকে দায়িত্ব নিতে হবে ‎কোটি টাকার নয়, ৫৭ লাখ টাকার সেতুই এখন ‘দর্শনীয় স্থাপনা’ মাদারীপুর পৌরসভায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সন্তোষজনক সেবা প্রদান

জামালপুরে ট্রাকচাপায় পৃষ্ঠ হয়ে শ্রমিক নেতাসহ দুজন নিহত, আহত ১

reporter ফারুক আহমেদ ভূঁইয়া
calendar প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ৩:৪৪ অপরাহ্ণ

জামালপুর সদরের দিগপাইত এলাকায় একটি দ্রুতগামী ট্রাকের চাপায় সাবেক এক শ্রমিক নেতাসহ দুজন নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

​আজ সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে দিগপাইত কাঁচাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নন্নী ড্রাইভার (৬০)সাবেক সভাপতি, জামালপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন (দিগপাইত শাখা)। তাঁর বাড়ি দিগপাইত এলাকায়। হাফেজ মিয়া (৪৫), মাটিয়াজানি এলাকার বাসিন্দা।

​প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে দিগপাইত এলাকায় একটি বেপরোয়া গতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী ও শ্রমিক নেতাসহ কয়েকজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পৃষ্ঠ হয়ে দেহ দ্বিখন্ডিত হয় এবং সাথে সাথেই তার মৃত্যু হয় । এবং বাকিদের পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে।
​খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক ১ জনকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত অপর ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
​এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com