1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রাজশাহীতে এসআইয়ের বিরুদ্ধে গাড়ি আত্মসাৎ ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সোনারগাঁওয়ে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান ও পৃথক পৃথক র‍্যালি অনুষ্ঠিত এডভোকেট নিজাম উদ্দিন শান্ত হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবী”লয়ার্স ইউনিয়ন বাংলাদেশের” সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক সচেতনতাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি: মেয়র মাদারীপুরে ডায়াবেটিস হাসপাতালের নবনির্মিত ভবনের উদ্বোধন নির্বাচন শেষে ভোলবদল: জামায়াতের কাঁধে চড়ে জয়ী হয়ে এখন ‘গুপ্ত’ বলছেন এনসিপি নেতা মুকুল ধনবাড়ীর বীরতারা ইউনিয়নের বালাসূতি কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার( CHCP) এর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি এলাকাবাসীর ঐক্য, আদর্শ ও নৈতিক নেতৃত্বের মাধ্যমে সমাজ গঠনে ইমামদের অগ্রণী ভূমিকা রাখতে হবে -ছারছীনার পীর ছাহেব ভাবখালীতে চেয়ারম্যান পদপ্রার্থী শামীমের নির্বাচনী মতবিনিময় ময়মনসিংহে এড মাহবুবের নেতৃত্বে কর্মী সমর্থকদের ফুলের শুভেচ্ছা সিক্ত নাহিদ-সার্জিসরা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

reporter মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ 
calendar প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬, ১:০২ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। শনিবার (২৫ জুলাই) ভোর ৪টা ৪০ মিনিটে ব্যাটালিয়নের অধীনস্থ ওয়াহেদপুর বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামে অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য জব্দ করে। বিজিবি জানায়, জব্দকৃত ১৫৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য ৬২ হাজার ৮০০ টাকা। জব্দকৃত মাদকদ্রব্য আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে। ৫৩ বিজিবি সূত্রে আরও জানা যায়, চলতি জুলাই মাসে ব্যাটালিয়নের বিভিন্ন অভিযানে একজন আসামিসহ মোট ৬০৫ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৬৪ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ এবং ৯০ বোতল মদ জব্দ করা হয়েছে। এসব জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২ হাজার ৬০০ টাকা।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন প্রতিরোধ, সব ধরনের অবৈধ চোরাচালান দমন এবং বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা তৎপর রয়েছে এবং নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com