1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ধনবাড়ীর বীরতারা ইউনিয়নের বালাসূতি কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার( CHCP) এর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি এলাকাবাসীর - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কুষ্টিয়ায় ট্রেনে উঠা নিয়ে দ্বন্দ্বে যাত্রীকে ছুরিকাঘাত করল ট্রেন কর্মচারী, দেড় ঘণ্টা সুন্দরবন এক্সপ্রেস অবরুদ্ধ মানসম্মত শিক্ষা নিশ্চিতের প্রত্যয়ে আদর্শ শিক্ষক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক আওয়ামী লীগের দোসর অভিযোগে এনসিপি নেতা আশিক মাহমুদের বিরুদ্ধে মানববন্ধন পটুয়াখালীতে দ্বৈত নাগরিকত্ব সিরীয় একবৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ রাজশাহীতে এসআইয়ের বিরুদ্ধে গাড়ি আত্মসাৎ ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সোনারগাঁওয়ে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান ও পৃথক পৃথক র‍্যালি অনুষ্ঠিত এডভোকেট নিজাম উদ্দিন শান্ত হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবী”লয়ার্স ইউনিয়ন বাংলাদেশের” সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক সচেতনতাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি: মেয়র মাদারীপুরে ডায়াবেটিস হাসপাতালের নবনির্মিত ভবনের উদ্বোধন নির্বাচন শেষে ভোলবদল: জামায়াতের কাঁধে চড়ে জয়ী হয়ে এখন ‘গুপ্ত’ বলছেন এনসিপি নেতা মুকুল

ধনবাড়ীর বীরতারা ইউনিয়নের বালাসূতি কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার( CHCP) এর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি এলাকাবাসীর

reporter মোঃ দেলোয়ার হোসেন
calendar প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬, ৪:০৩ অপরাহ্ণ

টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের বালাসূতি কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার( CHCP) এর বিরুদ্ধে সময়মতো না আসা ও রোগীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। এলাকাবাসী দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
স্থানীয়দের অভিযোগপত্র ও সরেজমিনে গিয়ে জানা যায়, বীরতারা ইউনিয়নের বালাসূতি কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (CHCP) এর বিরুদ্ধে ৩টি প্রধান অভিযোগ রয়েছে।
অভিযোগকারীদের দাবি, সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ক্লিনিক খোলা থাকার কথা থাকলেও CHCP প্রায়ই ১-১২টার দিকে আসেন এবং ২টার আগেই চলে যান। জরুরি সময়ে রোগীরা সেবা পান না।
বিনামূল্যে দেওয়া প্যারাসিটামল, স্যালাইন, গ্যাসের ট্যাবলেটসহ বিভিন্ন ওষুধ দেন না এ বিষয়ে অভিযোগ রয়েছে।
অভিযুক্ত CHCP এর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বলেন, “আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।তিনি বলেন আমি প্রতিদিন সকাল ১০:০০ অফিসে আসি । ওষুধের কোনো ঘাটতি নেই। কিছু লোক ব্যক্তিগত আক্রোশ থেকে আমার নামে বদনাম করছে।
তিনি আরও বলেন, “আমি চাই একটি সুষ্ঠু তদন্ত হোক। আমি নির্দোষ প্রমাণিত হব।
এ বিষয়ে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মামুন হাসান সাংবাদিকদের বলেন, বীরতারা কমিটি হেলথ কেয়ার প্রোভাইডার ভিজিট করে ওনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করিব। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। কমিউনিটি ক্লিনিক জনগণের সম্পদ। এখানে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না।
এলাকাবাসী কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম মনিটরিং এর জন্য একটি কমিউনিটি সাপোর্ট গ্রুপ” গঠন এবং মাসে অন্তত ২ বার উপজেলা স্বাস্থ্য বিভাগের পরিদর্শনের দাবি জানিয়েছেন।
কমিউনিটি ক্লিনিক গ্রাম পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবার মূল ভিত্তি। এই প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে গরিব ও প্রান্তিক মানুষ। তাই দ্রুত নিরপেক্ষ তদন্ত করে দোষী-নির্দোষ নির্ধারণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com