নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এডিস মশা নির্মুল, ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও পৃথক পৃথক র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন ও সোনারগাঁও পৌরসভার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় সরকারি কর্মকর্তা, স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ অংশ নেন।
পথঃ র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে উপজেলা সড়ক ও বটতলা মোড়ে গিয়ে শেষ হয়।
মশক নিধন পরিচ্ছন্নতা কাজঃ র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বর, সোনারগাঁও পাইলট গার্লস স্কুল, সোনারগাঁও পৌরসভা ও আশপাশের জমে থাকা আবর্জনা, ঘাষ কাটা ও ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।
নেতৃত্বঃ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত এই কর্মসূচির নেতৃত্ব ও দিকনির্দেশনা দেন।
পরিচ্ছনতা অভিযান ও পৃথক পৃথক র্যালিতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, সিনিয়র সহ সভাপতি কাজি নজরুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান, যুবদল নেতা শামিম হোসেন, সাদেকুর রহমান সেন্টু, মোঃ সেলিম, ফারুক আহমেদ, গার্লস স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।