1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
গোপালীরা কী আমাদের ভালো চাইবে? ভালো চাইবে না - এমপি মান্নান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বরিশালকে আধুনিক মহানগর গড়তে কৌশলগত পরিকল্পনার উদ্যোগ কালীগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প, উপকৃত পাঁচ শতাধিক মানুষ কবরস্থানের মাটি ভরাট ও মেরামতের কাজ শুরু করেছে অটোভ্যান হারানো অসহায় তরিকুলের হাতে নতুন অটোভ্যান তুলে দিলেন মানবিক মানুষ পুংগলী আমিনা মোস্তফা বালিকা উচ্চ বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের পরিচিতি সভা ও বরণ অনুষ্ঠিত ‎জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: বড় ভাইকে হাতুড়িতে পিটিয়ে জখম করলেন ছোট ভাই,আটক সামিউল স্বৈরাচারী কায়দায় দেশে আসার চেষ্টা করলে ও মানুষকে উস্কানি দিলে তাদেরকে প্রতিহত করবে সাধারণ মানুষ. সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা মহেশ্বরীপুর ইউপি নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সালমান হায়দার সেলিম বরিশালে শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

গোপালীরা কী আমাদের ভালো চাইবে? ভালো চাইবে না – এমপি মান্নান

reporter সোহাদ হোসেন প্রান্ত, নারায়নগঞ্জ
calendar প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৬, ৫:০৬ অপরাহ্ণ

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সদস্যদের মধ্যে গোপালগঞ্জের বাসিন্দা কারা, তাঁদের তালিকা চেয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। রোববার (৯ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ দাবি জানান।

সভায় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, ‘আমি আজ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বলব। ৫ আগস্টের আগে নারায়ণগঞ্জ জেলা গোপালী (গোপালগঞ্জ) দিয়ে ভরে গিয়েছিল। এখন আবার ঘুরেফিরে গোপালী দিয়ে ভরে গেছে। পুরো নারায়ণগঞ্জ জেলা ভরে গেছে।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা কীভাবে সুন্দর হবে? গোপালীরা কী আমাদের ভালো চাইবে? ভালো চাইবে না।’ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে এমপি মান্নান বলেন, ‘এটার তালিকা চাই আমরা। কার বাড়ি কোন দেশে, এই নারায়ণগঞ্জে কোন থানার মধ্যে কে আছে, তার তালিকা চাই আমরা। ঘুরেফিরে আবার ওই গোপালী দিয়ে ভরে গেছে পুরো নারায়ণগঞ্জ।’

এ সময় বালুবাহী বাল্কহেড থেকে চাঁদা আদায়ের অভিযোগও তোলেন তিনি। এমপি মান্নান বলেন, ‘মেঘনা থেকে বা বিভিন্ন নদী থেকে যে বালুর ভলগেটগুলো প্রবেশের আগেই তাদের চাঁদা শুরু হয়ে যায়। আবার নাকি মোবাইলে চাঁদা দিয়ে দেয়, কীভাবে দেয় জানি না। এর সঙ্গে বিআইডব্লিউটিএ জড়িত।’

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিসহ বিভিন্ন সরকারি অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com