1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
গুলশানের অন্ধকারে ‘জোনাকি’ সেই নারী: বিয়ের প্রলোভনে একাধিক প্রতারণা ও কোটি টাকা আত্মসাতের অভিযোগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
লালমনিরহাটে ভারতীয় ট্রাকচালক অপহরণ ও ছিনতাই মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড পরিবেশ সুরক্ষা ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গঠনে আলোচনা সভা ধর্মমন্ত্রী এবং মহাপরিচালক-ইসলামিক ফাউন্ডেশনকে দায়িত্ব নিতে হবে ‎কোটি টাকার নয়, ৫৭ লাখ টাকার সেতুই এখন ‘দর্শনীয় স্থাপনা’ মাদারীপুর পৌরসভায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সন্তোষজনক সেবা প্রদান খুলনায় প্রকাশ্যে সন্ত্রাসী হামলা, গুলি করে চাপাতি দিয়ে কুপিয়ে পালালো ৬ দুর্বৃত্ত চার বছরে বেকারি পণ্য সরবরাহকারী থেকে ৩২ দোকান ও প্লটের মালিক, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন ঘোড়াঘাটে সাব-রেজিস্ট্রার অফিস অভিভাবক বিহীন পটুয়াখালীতে মোহসেনুদ্দিন নুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষের সংবাদ সংবাদ সম্মেলন

গুলশানের অন্ধকারে ‘জোনাকি’ সেই নারী: বিয়ের প্রলোভনে একাধিক প্রতারণা ও কোটি টাকা আত্মসাতের অভিযোগ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ১:২৮ অপরাহ্ণ

রাজধানীর অভিজাত পাড়া গুলশানকে কেন্দ্র করে এক নারীকে ঘিরে উঠেছে চাঞ্চল্যকর প্রতারণার অভিযোগ। নাম তার রাজিয়া সোনিয়া।

অভিযোগকারী পক্ষের দাবি, তিনি বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন এবং প্রতিটি ঘটনায় ভিন্ন ভিন্ন নাম ও পরিচয় ব্যবহার করছেন।

অভিযোগ অনুযায়ী, রাজিয়া সোনিয়া প্রথমে প্রেম বা বিয়ের প্রস্তাব দিয়ে সম্পর্ক গড়ে তোলেন। সম্পর্ক স্থাপনের পর অল্প সময়ের মধ্যে তিনি বিভিন্ন অজুহাতে বিপুল অঙ্কের অর্থ উত্তোলন করেন।

অভিযোগকারীদের ভাষ্য, নির্দিষ্ট টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার এক-দুই মাসের মাথায় তিনি ওই ব্যক্তিকে ডিভোর্স দিয়ে সম্পর্ক ছিন্ন করেন এবং নতুন শিকার খুঁজতে বেরিয়ে পড়েন।

শুধু সাম্প্রতিক ঘটনা নয়, অভিযোগকারী পক্ষ জানিয়েছে, অতীতেও তার একটি বিয়ে ও পরবর্তী বিচ্ছেদকে কেন্দ্র করে আর্থিক লেনদেন নিয়ে তীব্র বিরোধ তৈরি হয়েছিল। সে সময়ও একই ধরণের অর্থসংক্রান্ত জটিলতা দেখা দেয় বলে তাদের দাবি।

অভিযোগকারীদের কাছে এই ঘটনার প্রমাণ হিসেবে বেশ কিছু নথি ও আদালতের কাগজপত্র রয়েছে। তারা জানান, ইতিমধ্যে এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে এবং সেটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

অভিযোগকারী পক্ষের দাবি, আদালতে প্রাথমিক পর্যায়ে অভিযোগগুলোর সত্যতা সম্পর্কিত তথ্য পাওয়া গেছে। তবে চূড়ান্ত রায় না আসা পর্যন্ত এ বিষয়ে আইনি নিষ্পত্তি অপেক্ষমাণ।

সত্যতা নিরূপণ ও চূড়ান্ত মীমাংসা এখন আদালতের পর্যবেক্ষণে বলেই জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com