1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
গাজীপুর গাছা থানা ৩ ছিনতাইকারী গ্রেপ্তার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফতুল্লায় গাড়ির এসি চোর চঞ্চল-জিহাদ আটক, ছাড়াতে থানায় এনসিপি নেতার তদ্বির বীর মুক্তিযোদ্ধা এ্যাড. হাবিবুর রহমান শওকত’র ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কে এম বাচ্চুর ওপর হাতুড়ি হামলা: গ্রেপ্তার ২ গাজীপুরে সাংবাদিকদের নিয়ে কর্মশালা: রিপোর্টিংয়ে পেশাদারিত্ব-নৈতিকতা বজায় রাখার তাগিদ দক্ষিণ সুরমায় ইমামদের জন্য স্থায়ী ভবন নির্মাণ করা হবে: এমপি এমএ মালিক নরসিংদীর হাজিপুরে জামে মসজিদের ১০ শতাংশ জমি আত্মসাতের অভিযোগ, দলিল ঘিরে চাঞ্চল্য ‎পরিদর্শনের ২৪ ঘণ্টার মধ্যে বিএনপি নেতা শাকিলের উদ্যোগে সমস্যার সমাধান শুরু দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক ছোঁয়া দোছড়ির কৃষিপণ্যে ‘দ্বৈত ট্যাক্স’ আদায়ের অভিযোগ: ক্ষোভে ফুঁসছেন কৃষকরা, হস্তক্ষেপ চায় এলাকাবাসী

গাজীপুর গাছা থানা ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৩১ মে, ২০২৪, ১২:৪০ অপরাহ্ণ

 

মুন্নি আক্তার:গাজীপুরের গাছা এলাকা থেকে ৩ ছিনতাইকারী কে গ্রেপ্তার করেছে গাছা থানা পুলিশ। উপ -পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) নির্দেশে গাছা থানার একটি চৌকস টিম মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ)সজিব দেবনাথ সঙ্গীয় ফোর্সের সহায়তায় তথ্যপ্রযুক্তির মাধ্যমে অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে গাছা থানাধীন দক্ষিণ খাইলকুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, টঙ্গীর এরশাদনগর এলাকার তিন নাম্বার ব্লকের আবুল কালামের ছেলে রহিম মিয়া ওরফে (২৮), শেরপুর জেলার নালিতাবাড়ী থানার নিশ্চিন্তপুর গ্রামের মৃত বশির মিয়ার ছেলে টুটুল মিয়া(২১) ও বগুড়া জেলার কৈপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে সাজু মিয়া (২৫)।গ্রেপ্তারকৃত রহিম মিয়ার বিরুদ্ধে গাজীপুরের বিভিন্ন থানায় পাঁচটি,টুটুলের বিরুদ্ধে দুইটি ও সাজুর বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।

বৃহস্পতিবার বেলা দুইটার দিকে টঙ্গী পূর্ব থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার অপরাধ দক্ষিণ মোহাম্মদ ইব্রাহীম খান।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত মঙ্গলবার দিবাগত রাত পৌঁনে তিনটার দিকে তাঁরগাছ এলাকায় ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে একটি মাইক্রোবাসে ডাকাতি করে। পরে পুলিশ ওই ঘটনায় অভিযান চালিয়ে বৃহষ্পতিবার তাদের গ্রেপ্তার করে।
সম্মেলনে আরো বলা হয়, গ্রেপ্তারকৃতরা চিহ্নিত ডাকাত দলের সদস্য। তাঁর প্রতিনিয়ত মাদক কারবার ও ছিনতাইয়ের সাথেও জড়িত। তাদের কাছে থাকা একটি চাপাতি, একটি সামুরাই, একটি তলোয়ার, একটি ল্যাপটপ, দুইটি আইফোন, ভ্যানিটি ব্যাগ ও নগদ ১হাজার ২০০টাকা জব্দ করা হয়। এ ঘটনায় আজ তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার অপরাধ দক্ষিণ মো.হাফিজুর রহমান, সহকারী পুলিশ কমিশনার (টঙ্গী জোন) মেহেদী হাসান দীপু, গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জিয়াউল ইসলাম পিপিএম প্রমুখ

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com