1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কোম্পানীগঞ্জে বছরের শুরুতেই ব্যাপক শিলাবৃষ্টি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফতুল্লায় গাড়ির এসি চোর চঞ্চল-জিহাদ আটক, ছাড়াতে থানায় এনসিপি নেতার তদ্বির বীর মুক্তিযোদ্ধা এ্যাড. হাবিবুর রহমান শওকত’র ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কে এম বাচ্চুর ওপর হাতুড়ি হামলা: গ্রেপ্তার ২ গাজীপুরে সাংবাদিকদের নিয়ে কর্মশালা: রিপোর্টিংয়ে পেশাদারিত্ব-নৈতিকতা বজায় রাখার তাগিদ দক্ষিণ সুরমায় ইমামদের জন্য স্থায়ী ভবন নির্মাণ করা হবে: এমপি এমএ মালিক নরসিংদীর হাজিপুরে জামে মসজিদের ১০ শতাংশ জমি আত্মসাতের অভিযোগ, দলিল ঘিরে চাঞ্চল্য ‎পরিদর্শনের ২৪ ঘণ্টার মধ্যে বিএনপি নেতা শাকিলের উদ্যোগে সমস্যার সমাধান শুরু দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক ছোঁয়া দোছড়ির কৃষিপণ্যে ‘দ্বৈত ট্যাক্স’ আদায়ের অভিযোগ: ক্ষোভে ফুঁসছেন কৃষকরা, হস্তক্ষেপ চায় এলাকাবাসী

কোম্পানীগঞ্জে বছরের শুরুতেই ব্যাপক শিলাবৃষ্টি

reporter মোঃ নুরুজ্জামান, কোম্পানীগঞ্জ 
calendar প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬, ২:১৩ অপরাহ্ণ

গতকাল ১৫/০৩/২০২৬ ইং ভোর রাতে সিলেটের আশেপাশ উপজেলা গুলোর মতো কোম্পানীগঞ্জ উপজেলাতেও ব্যাপক শিলা বৃষ্টি দিয়ে বছরের প্রথম বর্ষণ শুরু। মেঘের গর্জনে ঝড়ো হাওয়া ও বজ্রপাতসহ এই শিলা বৃষ্টি হয়েছে। প্রথমে গুড়ি গুড়ি বৃষ্টি,দমকা হাওয়া ও পরে মাঝারি থেকে অনেক এলাকায় বড় ধরনের শিলা বৃষ্টি হয়। ৮ থেকে ১০ মিনিটের এই শিলা বৃষ্টিতে কাঁচা ঘর সহ মৌসুমী ফল আম ও জামের ফুল ও মুকুলের ব্যাপক ক্ষয়-ক্ষতি পরিলক্ষিত হয় এবং দেখা যায় শিলা বৃষ্টির কারণে ফুল ও মুকুল মাটিতে ঝরে পড়েছে। এলাকার বেশ কয়েকজন কৃষকের সাথে আলোচনা করে জানতে পারলাম, তারা জানান ফসলের জমিতেও ক্ষতির সম্ভাবনা আছে, ধানের তোড় না আসায় ধানের জমিতে তেমন ক্ষতি হবেনা বলে জানিয়েছেন কৃষকেরা, তবে কিছু কিছু জায়গায় ব্যাপক শিলা বৃষ্টি হওয়ার কারণে ধানের গাছগুলা ছিড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে এবং এই ক্ষতি অপূরণীয়।

এবিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাজিবুল হাসান জানান,আমরা ইতিমধ্যে শিলাবৃষ্টিতে ক্ষয়ক্ষতির রিপোর্ট পাঠিয়েছি। সরকারি সহায়তা পেলেই ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে তা বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com