জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উন্নয়ন করি ঘোষণা” প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার কাহালু উপজেলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১ আগস্ট) সকালে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি), কাহালু থানার ওসি (তদন্ত), উপজেলা ও পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা।
সভায় বক্তারা নবজাতকের সুস্বাস্থ্য নিশ্চিত করতে জন্মের পরপরই শিশুকে মায়ের শালদুধ খাওয়ানো, প্রথম ছয় মাস শুধুমাত্র মাতৃদুগ্ধ পান করানো এবং পরবর্তী সময়ে পরিপূরক খাবারের পাশাপাশি দুই বছর বা তার বেশি সময় পর্যন্ত মাতৃদুগ্ধ পান করানোর গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে মাতৃদুগ্ধ পান নিশ্চিত করতে পরিবার ও সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়।
অনুষ্ঠান শেষে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬-এর প্রতিপাদ্যের আলোকে জনসচেতনতা বৃদ্ধিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।