1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
কক্সবাজারে বড় ঢেউয়ে ফিশিং ট্রলার দ্বিখণ্ডিত, নিউজিল্যান্ডের পরিবারের ৩ সদস্য উদ্ধার; নিখোঁজ শিশু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পিয়নের চাকরিতে ‘শত কোটি টাকার’ সম্পদের পাহাড়! মোহাম্মদপুর রেজিস্ট্রি অফিসের জাহাঙ্গীরকে ঘিরে তোলপাড় সাতক্ষীরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি’র উদ্যোগে প্রস্তুতি সভা খুলনায় বিদেশি পিস্তল গুলিসহ একই পরিবারের ৩ জন আটক কোম্পানীগঞ্জে ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে মুবারক র‍্যালি ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ময়মনসিংহে লালকুঠি পাক দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস দোয়ারাবাজারের নরসিংপুর বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা থেকে গ্রাহকের লাখ লাখ টাকা উধাও সৌদি আরব প্রবাসী পিরোজপুর জেলা বিএনপির নবগঠিত কমিটিতে গুরুত্বপূর্ণ পদে বেতমোরে কৃতিত্ব সন্তান সাবেক ছাএদল নেতা ঘাটাইলে ১৮ বস্তা সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলার সময় পিকাপসহ চালক আটক পিপির কার্যালয়ে অবরুদ্ধ সাবেক চেয়ারম্যান, চাঁদা আদায়ের অভিযোগ উত্তর ফটিকছড়িতে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযান: চোলাই মদসহ আটক ১, কারাদণ্ড

কক্সবাজারে বড় ঢেউয়ে ফিশিং ট্রলার দ্বিখণ্ডিত, নিউজিল্যান্ডের পরিবারের ৩ সদস্য উদ্ধার; নিখোঁজ শিশু

reporter নুরুল ইসলাম সুমন,  চট্টগ্রাম
calendar প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬, ৪:৪৩ অপরাহ্ণ

কক্সবাজারের বঙ্গোপসাগরে বড় ঢেউয়ের ধাক্কায় নিউজিল্যান্ডের একটি পরিবারের সদস্যদের বহনকারী ফিশিং ট্রলার দ্বিখণ্ডিত হয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় স্থানীয় জেলেরা পরিবারের তিন সদস্যকে জীবিত উদ্ধার করলেও একটি শিশু এখনো নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরের দিকে কক্সবাজার শহরের নাজিরারটেক চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রলারডুবির ঘটনায় নিউজিল্যান্ডের একটি পরিবারের তিন সদস্যকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তবে পরিবারের একটি শিশু এখনো নিখোঁজ রয়েছে। শিশুটিকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় জেলে ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিউজিল্যান্ডের ওই পরিবারের সদস্যরা গত কয়েকদিন ধরে কক্সবাজার ও আশপাশের এলাকায় ভ্রমণ করছিলেন। মঙ্গলবার একটি ফিশিং ট্রলারে করে সাগরে যাওয়ার সময় উত্তাল সমুদ্রে বড় ঢেউয়ের ধাক্কায় ট্রলারটি দ্বিখণ্ডিত হয়ে যায়। এতে পরিবারের সদস্যরা সাগরে পড়ে যান।

দুর্ঘটনার পর কাছাকাছি থাকা স্থানীয় জেলেরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। একপর্যায়ে তারা তিনজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। তবে একটি শিশু সাগরের পানিতে পড়ে নিখোঁজ হয়ে যায়।

খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় জেলেদের সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরাও সাগরে তল্লাশি চালিয়ে নিখোঁজ শিশুটির সন্ধান করছেন।

কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্য্য বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। নিখোঁজ শিশুটির সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি শেখ মোহাম্মদ আলী নুরুল ইসলাম সুমন কে জানান উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিচয় এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ জানার চেষ্টা চলছে। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত শিশুটির সন্ধানে তৎপরতা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com