1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
এনসিপিতে যোগ দিলেন ত্রিশালের বেশ কয়েকজন নেতাকর্মী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
আগৈলঝাড়ায় মাদক বিক্রি ও সেবনে বাধা দেওয়ায় সাংবাদিককে হত্যার হুমকি পার্বতীপুরে গৃহবধূ শেফালী হত্যার অভিযোগ,স্বামীসহ স্বজনদের বিরুদ্ধে মায়ের মামলা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মহিপুরে বিরোধপূর্ণ জমিতে পুন: স্থাপনা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলনে কুমিল্লায় মাদক সেবনের সময় যুবদল নেতা গ্রেফতার, ভ্রাম্যমান আদালতে সাজা মামলা-কারাবাসের অন্ধকারে হারাননি পথ—মানুষের ভালোবাসায় ফিরে আসছেন ভি.পি. জহির” ​মির্জাগঞ্জে বার্ড-এর কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের গ্রাম অরিয়েন্টেশন ও সংগঠন সৃজন স্বেচ্ছাসেবক দল নেতা আবির ও সাংবাদিক সম্রাটের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কাশিমপুরে অপরাধ দমনে ধারাবাহিক সাফল্য, নেতৃত্বে ওসি খালিদ শ্রীপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ ইসমাইল হোসেন এর ১২তম মৃত্যুবার্ষিকী ১২ আগস্ট বুধবার ফেনীতে প্রতিবন্ধী বেলাল মেয়ে নিশু ধর্ষণের শিকার হয়ে চার মাসের অন্তঃসত্ত্বা; থানায় মামলা বখাটে ইমন পালাতক

এনসিপিতে যোগ দিলেন ত্রিশালের বেশ কয়েকজন নেতাকর্মী

reporter আরিফ রব্বানী, ময়মনসিংহ
calendar প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬, ১:৫৯ অপরাহ্ণ

ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে ত্রিশাল উপজেলার মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে ত্রিশালের বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় অর্ধ শতাধিক ব্যক্তি আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিয়েছেন। গত রবিবার (৯মে) সন্ধ্যায় নগরীর কাচারী রোডস্থ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর জেলা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এনসিপিতে যোগদানকারীদের মধ্যে- কনটেন্ট ক্রিয়েটর, শিক্ষক- ব্যবসায়ীদের পাশাপাশি বিভিন্ন দল থেকে আশা বেশ কয়েকজন নেতাকর্মীও ছিলেন।অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর ময়মনসিংহ জেলা কমিটির আহ্বায়ক ও বিশিষ্ট আইনজীবী এডভোকেট এটিএম মাহবুব উল আলম নবাগতদের ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় এনসিপির আহবায়ক এডভোকেট এটিএম মাহবুব উল আলম বলেন- ময়মনসিংহের ইতিহাস আন্দোলন-সংগ্রামের ইতিহাস। সূর্যসেন ও প্রীতিলতার মতো বিপ্লবীদের চেতনা ধারণ করেই এনসিপি ময়মনসিংহকে আরও সুসংগঠিত করবে। এসময় এনসিপির পতাকাতলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহবান জানান।

এসময় তিনি বলেন, জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নে কোনো ধরনের আপস করা হবে না। প্রয়োজনে নতুন আন্দোলনের সূচনা ময়মনসিংহ থেকেই হবে বলেও মন্তব্য করেন তিনি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com