1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
একটি ছাগল ছানা বাঁচাতে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কুয়েত প্রবাসী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (STML)ভুক্তভোগী সদস্যদের আকুল আবেদন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র কমিটিতে আলোচনায় আলহাজ্ব নবী উল্লাহ নবী কৃষিই সমৃদ্ধি:সৈয়দপুরে জমকালো আয়োজনে পার্টনার কংগ্রেস ২০২৬ বেগম খালেদা জিয়ার প্রস্তাবিত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবিতে ৯ মাইল মানববন্ধন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় সংকটাপন্ন শিবির নেতাকে আনা হয়েছে ঢাকায় নলছিটিতে সার্ভেয়ারের বিরুদ্ধে তদন্তের নামে ঘুষ দাবি ও মিথ্যা প্রতিবেদন দেওয়ার অভিযোগ জমি নিয়ে বিরোধের জেরে উচ্ছেদ ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন ডিমলার এসিল্যান্ড রওশন কবীর বিকেল হলে নতুন ব্রিজগামী যাত্রীদের ভোগান্তি: অভিযোগে ক্ষোভ স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সচিব আবুল কালাম আজাদের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ

একটি ছাগল ছানা বাঁচাতে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

reporter লুৎফর রহমান টুটুল
calendar প্রকাশিত: ২০ জুন, ২০২৬, ২:২৩ অপরাহ্ণ

পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলছানা তুলতে গিয়ে টাঙ্গাইলের মধুপুরে বনাঞ্চলে বাবা-ছেলেসহ গারো নৃগোষ্ঠীর চারজনের মৃত্যু হয়েছে। গত শনিবার (২০ জুন) সকাল ৮টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর বনাঞ্চলের টেলকি এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে কূপ থেকে তাদের লাশ উদ্ধার করে।
নিহতরা হলো, টেলকি গ্রামের বাবুল হাদিমা (৪০), তার ছেলে নেইমার ম্রং (১২), এলাকার জামাতা গ্যাব্রিয়েল (৪০) এবং প্রতিবেশী রতন নকরেক (২৭)।
মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন কর্মকর্তা লাভলু তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিস, স্থানীয় সাবেক ইউপি সদস্য লাল মিয়া এবং এলাকাবাসী জানান, বাবুল হাদিমার একটি ছাগলছানা টেলকি বাজারের উত্তর-পশ্চিম পাশে মসজিদসংলগ্ন একটি পরিত্যক্ত কূপে পড়ে যায়।
ছাগলছানাটি তুলতে প্রথমে কূপে নামে কিশোর নেইমার। কিছু সময় পার হয়ে গেলেও তার কোনো সাড়া না পেয়ে পরে কূপে নামেন বাবুল হাদিমা।
একইভাবে এরপর গ্যাব্রিয়েল এবং সবশেষে রতন নকরেক কূপে নামেন। একে একে কূপে নামা চারজনের কারও সাড়া না পেয়ে স্থানীয়রা ডাকাডাকি শুরু করেন। আশপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে অক্সিজেনশূন্য পরিত্যক্ত কূপে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে ফায়ার ফাইটার মনিরকে নামিয়ে একে একে চারজনের লাশ উদ্ধার করে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানান, ফায়ার সার্ভিসের কাছ থেকে চারটি লাশ বুঝে পেয়েছি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com