1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
কৃষিই সমৃদ্ধি:সৈয়দপুরে জমকালো আয়োজনে পার্টনার কংগ্রেস ২০২৬ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎সিংগাইরে বজ্রাঘাতে প্রাণ গেল দুই যুবকের জনগণের আস্থা ও ভালোবাসায় এগিয়ে চলেছেন চরকালেখান ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল হক খান মুলাদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফজলে রাব্বি যোগদান শেরপুরের নালিতাবাড়ীতে ২৭৩ বোতল ভারতীয় মদসহ পিকআপ জব্দ, আটক ৩ কাজিরহাটে জমি-সংক্রান্ত বিরোধের জেরে মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগে হারুনের স্ত্রী হাজেরা গ্রেফতার  র‌্যাব সদস্য হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি বাবুল সওদাগর গ্রেফতার সড়ক দুর্ঘটনায় ময়না ইউপির সাবেক সচিব নিহত কুয়েত প্রবাসী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (STML)ভুক্তভোগী সদস্যদের আকুল আবেদন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র কমিটিতে আলোচনায় আলহাজ্ব নবী উল্লাহ নবী কৃষিই সমৃদ্ধি:সৈয়দপুরে জমকালো আয়োজনে পার্টনার কংগ্রেস ২০২৬

কৃষিই সমৃদ্ধি:সৈয়দপুরে জমকালো আয়োজনে পার্টনার কংগ্রেস ২০২৬

reporter রাজু আহমেদ, নীলফামারী
calendar প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ১:৩০ অপরাহ্ণ

কৃষিই সমৃদ্ধি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে ২০২৫-২৬ অর্থবছরে,প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন,এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’(PARTNER) প্রকল্পের আওতায় দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) সকালে সৈয়দপুর উপজেলা পরিষদ হলরুমে এই জাঁকজমকপূর্ণ কংগ্রেসের আয়োজন করা হয়।অনুষ্ঠানে দেশের খাদ্য নিরাপত্তা,আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ,পুষ্টি,উদ্যোক্তা উন্নয়ন এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।একই সঙ্গে গ্রামীণ অর্থনীতির বিকাশ ও কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে সরকারের বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ তুলে ধরা হয়।

সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোছাঃহোমায়ারা মন্ডল তিনি বলেন,দেশের খাদ্য নিরাপত্তা টেকসই করতে আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন বৃদ্ধির কোনো বিকল্প নেই।আমাদের ঐতিহ্যবাহী কৃষকদের এখন দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে।কৃষি উন্নয়নে সরকারের এই মহতী উদ্যোগ বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন বলেন,কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সরকারি ও বেসরকারি খাতের সমন্বয়ের মাধ্যমে কৃষকদের জন্য নতুন নতুন বাজার ও সুযোগ সৃষ্টি করতে হবে।তিনি জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার প্রসারে মাঠ পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,ধীমান ভূষন উপজেলা কৃষি অফিসার,এম এম আলী রেজা রাজু উপজেলা প্রকৌশলী,শাহীন আকতার শাহীন সাধারণ সম্পাদক সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি,শওকত হায়াত শাহ অন্যতম সদস্য জেলা বিএনপি,মিজু বসুনিয়া সভাপতি জেলা কৃষক দল,মাজহারুল ইসলাম সেক্রেটারি উপজেলা জামায়াত,শফিকুল ইসলাম নায়েবে আমির পৌর জামায়াত।অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকারভাবে সঞ্চালনা করেন সৈয়দপুরের উপ-সহকারী কৃষি অফিসার মোঃ ইমরান সরদার।সৈয়দপুর উপজেলা কৃষি বিভাগ আয়োজিত এই কংগ্রেসে উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে আসা বিপুল সংখ্যক প্রগতিশীল কৃষক-কৃষাণী,কৃষি কর্মকর্তা,বিভিন্ন কৃষক সংগঠনের প্রতিনিধি,তরুণ কৃষি উদ্যোক্তা এবং নারী কৃষকেরা অংশ নেন।মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তারা কৃষি উৎপাদন বৃদ্ধি,বাজার সংযোগ উন্নয়ন,পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে’পার্টনার’প্রকল্পের সময়োপযোগী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।কংগ্রেসের সমাপনীতে বক্তারা দেশের কৃষি খাতের উন্নয়ন,পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com