মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বজ্রাঘাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২১ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জার্মিতা ইউনিয়নের কাঞ্চননগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কাঞ্চননগর গ্রামের নেওয়াজের ছেলে কবির (৩০) এবং রফি মিস্ত্রীর ছেলে শহিদুল ইসলাম (২৫)।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, বিকেলে থেমে থেমে বৃষ্টি চলাকালে ব্যক্তিগত কৃষি কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন কবির ও শহিদুল ইসলাম। এ সময় আকস্মিক বজ্রপাতের ঘটনায় তারা গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
এই মর্মান্তিক ঘটনায় দুই পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।