1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
উজিরপুর মহিলা কলেজের শিক্ষার মানোন্নয়নে সুধী সমাবেশ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বরিশালকে আধুনিক মহানগর গড়তে কৌশলগত পরিকল্পনার উদ্যোগ কালীগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প, উপকৃত পাঁচ শতাধিক মানুষ কবরস্থানের মাটি ভরাট ও মেরামতের কাজ শুরু করেছে অটোভ্যান হারানো অসহায় তরিকুলের হাতে নতুন অটোভ্যান তুলে দিলেন মানবিক মানুষ পুংগলী আমিনা মোস্তফা বালিকা উচ্চ বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের পরিচিতি সভা ও বরণ অনুষ্ঠিত ‎জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: বড় ভাইকে হাতুড়িতে পিটিয়ে জখম করলেন ছোট ভাই,আটক সামিউল স্বৈরাচারী কায়দায় দেশে আসার চেষ্টা করলে ও মানুষকে উস্কানি দিলে তাদেরকে প্রতিহত করবে সাধারণ মানুষ. সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা মহেশ্বরীপুর ইউপি নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সালমান হায়দার সেলিম বরিশালে শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

উজিরপুর মহিলা কলেজের শিক্ষার মানোন্নয়নে সুধী সমাবেশ

reporter মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর
calendar প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ

বরিশালের উজিরপুর মহিলা কলেজে শিক্ষার মানোন্নয়ন, এইচএসসি শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি বৃদ্ধি এবং কলেজের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রোববার (৯ আগস্ট) সকাল ১১টায় কলেজের সভাকক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শামসুল ইসলামের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কলেজের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং স্থানীয় সুধীজন অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, উজিরপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত উজিরপুর মহিলা কলেজটি নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মনোরম পরিবেশে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর মাধ্যমে এখানে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। শিক্ষার গুণগত মান আরও উন্নত করার পাশাপাশি কলেজে শিক্ষার্থী ভর্তি বাড়াতে স্থানীয় অভিভাবক, সুধী সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

বক্তারা বলেন, নারী শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে উজিরপুর মহিলা কলেজকে আরও আধুনিক ও সুযোগ-সুবিধাসম্পন্ন করে গড়ে তোলা প্রয়োজন। এ জন্য কলেজ ক্যাম্পাসের ভৌত অবকাঠামোগত উন্নয়ন, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতার জোর দাবি জানান তারা।

বিশেষ করে আসন্ন এইচএসসি ভর্তি কার্যক্রমে স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের উজিরপুর মহিলা কলেজে ভর্তি করাতে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। তারা স্থানীয় অভিভাবক, সুধী সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দকে কলেজের শিক্ষার্থী ভর্তি বৃদ্ধিতে নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সর্দার সিদ্দিকুর রহমান, উজিরপুর মহিলা কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল আজিজ, কলেজ প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সৈয়দ নাইমুল হাসান, কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম বয়াতি এবং সহকারী অধ্যাপক ও শিক্ষক প্রতিনিধি আখতারুজ্জামান নকীব।

সহকারী অধ্যাপক রতন কুমার চ্যাটার্জির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম, পৌর জামায়াতে ইসলামের আমির ও ম্যানেজিং কমিটির সদস্য আল-আমিন সরদার, শিকারপুর জিজি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম, পৌর মহিলা দলের সভানেত্রী মাকসুদা আক্তার শিল্পী, পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি লিমন খলিফা এবং জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাফাউল সরদার সম্রাটসহ অনেকে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল হালিম, ১ নম্বর সদস্য আনোয়ার হোসেন, উজিরপুর প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আঃ রহিম সরদার, কলেজের বিদ্যুৎসাহী সদস্য ও উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি এম মিজানুর রহমান, পৌর ছাত্রদলের সভাপতি মোঃ আলাউদ্দিন, পৌর যুবদলের নেতা সবুজসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, উজিরপুর মহিলা কলেজকে নারী শিক্ষার একটি আধুনিক, মানসম্মত ও আদর্শ প্রতিষ্ঠানে পরিণত করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটি, সুধী সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি কলেজের ভৌত অবকাঠামো ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার উন্নয়নেও গুরুত্ব দিতে হবে।

সমাবেশ শেষে কলেজের শিক্ষার মানোন্নয়ন, এইচএসসি শিক্ষার্থী ভর্তি বৃদ্ধি, ভৌত অবকাঠামোগত উন্নয়ন এবং নারী শিক্ষার প্রসারে উজিরপুর মহিলা কলেজকে আরও এগিয়ে নিতে সবাই নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com