1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
আশুলিয়ার বাইপাইল পাইকারি কাঁচা বাজারে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেনের নির্বাচনী প্রচারণা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ইসলামপুরে রাস্তা নষ্ট করে ফসলি মাটি গিলে খাচ্ছে মেম্বার মোতালেব কাজী: প্রশাসন নীরব ভূমিকায় বদলির আদেশ উপেক্ষা করে সিএফ কার্যালয়ে দাপুটে হিসাবরক্ষক ইউছুপ পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ১১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরন চকরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত কসবায় উঠান বৈঠকে সরকারি সেবা ও জনসচেতনতার বার্তা শেরপুর সদরে ১০ দিনব্যাপী ফিস্টুলা ক্যাম্পেইন শুরু খুলনার বারোআড়িয়া – ডুমুরিয়া সড়ক যেন মরণফাঁদ প্রতিদিন দুর্ভোগ হাজারো মানুষের ঘোড়াঘাটে সার বিক্রয়ে অনিয়ম: ৩ ব্যবসায়ীকে জরিমানা এমপি সাদিক রিয়াজ পিনাক চৌধুরীর অর্থায়নে কাঠের সেতু নির্মাণ: বিরলে অবসান হলো হাজারো মানুষের দুর্ভোগের ইলিশের আকাল ভরা মৌসুমে, নিষিদ্ধ জাল ও নাব্যতা সংকটই দায়ী

আশুলিয়ার বাইপাইল পাইকারি কাঁচা বাজারে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেনের নির্বাচনী প্রচারণা

reporter মোঃআশরাফ আলী
calendar প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৬, ২:১৫ অপরাহ্ণ

আসন্ন ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. ইসরাফিল হোসেন আশুলিয়ার বাইপাইল পাইকারি কাঁচা বাজারে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।

প্রচারণাকালে তিনি ব্যবসায়ী, শ্রমিক, ক্রেতা ও স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধামসোনা ইউনিয়নের সার্বিক উন্নয়নে তাঁর পরিকল্পনার কথা তুলে ধরেন। এ সময় তিনি একটি স্বনির্ভর, আধুনিক ও সমৃদ্ধ ধামসোনা ইউনিয়ন গড়ে তুলতে সবার দোয়া ও সমর্থন কামনা করেন।

নির্বাচনী প্রচারণা শেষে আলহাজ্ব মো. ইসরাফিল হোসেন বলেন, “জনগণ যদি আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন, তাহলে ধামসোনা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করব। রাস্তাঘাটের সার্বিক উন্নয়ন, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব, মাদক ও দুর্নীতিমুক্ত একটি সুন্দর, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় কাজ করব। পাশাপাশি অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসন ও জনগণকে সঙ্গে নিয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনসেবামূলক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে একটি আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য। আলহাজ্ব মো. ইসরাফিল হোসেন একজন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও ব্যবসায়ী। তিনি জামি’য়াতুল কুরআন ওয়াস সুন্নাহ (ইসরাফিল কমপ্লেক্স)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাব-এর সভাপতির দায়িত্ব পালন করছেন।

প্রচারণায় তাঁর সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন। তারা ধামসোনা ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে তাঁর বিভিন্ন পরিকল্পনার প্রতি সমর্থন ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com