1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাকশ্রমিককে মারধরের অভিযোগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ভাঙ্গায় সাবেক স্থানে ইউপি ভবন নির্মাণের দাবিতে ৫ হাজার মানুষের মানববন্ধন আর কত প্রাণ গেলে বন্ধ হবে ঘাতক সেলফি পরিবহন সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ সচেতনতামূল কর্মসূচি অনুষ্ঠিত মুলাদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রং মিশ্রিত পচা গলা মাছ জব্দ সঙ্গীতশিল্পী স্বর্ণালী স্বর্ণার জন্মদিন উদযাপন বহুবিধ বর্ণিল আয়োজনে ডেইলি বাংলাদেশ ডায়েরির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উল্লাপাড়ায় সার ডিলারদের সঙ্গে এমপি রফিকুল ইসলাম খানের মতবিনিময় পিরোজপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ২৪ ঘণ্টায় কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২০ রাজনৈতিক বিরোধের জেরে খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ভাঙচুরের অভিযোগ

আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাকশ্রমিককে মারধরের অভিযোগ

reporter শাহাদাৎ হোসেন সরকার
calendar প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৭ অপরাহ্ণ

ঢাকার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. ইসরাফিল হোসেনকে সমর্থন করায় শাজাহান নামে এক পোশাকশ্রমিককে মারধর করে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর মিয়ার স্বজনদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ভাদাইল মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগে অভিযুক্তরা হলেন—আব্দুল গফুর মিয়ার মামাতো ভাই শরীফ, আরিফ, হিরণ ও মামা কুরবান আলী।স্থানীয় সূত্রে জানা গেছে, শাজাহান ওই এলাকার বাসিন্দা এবং পেশায় একজন পোশাকশ্রমিক। তিনি আলহাজ্ব মো. ইসরাফিল হোসেনের সমর্থনে কাজ করছিলেন। এই কারণে গফুর মিয়ার স্বজনরা ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।

আহত শাজাহানকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com