1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
  5. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
আখাউড়ায় অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার: - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রূপপুর প্রকল্পের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন: রুশ কূটনীতিকদের ক্রেস্ট ও অভিনন্দনপত্র সুন্দরবনের ” নানা ভাই” বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পন, বিপুল অস্ত্র – গোলাবারুদ উদ্ধার সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়: নিরাপদ গাজীপুর গড়তে সহযোগিতা কামনা গণসংযোগ মাস উপলক্ষে পটিয়ায় জামায়াতের দাওয়াতি উপকরণ বিতরণ দিনে দুপুরে ডেমরায় সাংবাদিকের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট রূপগঞ্জে চাকরির প্রলোভনে ১০ যুবককে আটকে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ নগরকান্দায় সর্বজনীন মন্দিরের জায়গা আত্মসাতের অভিযোগে মানববন্ধন এক ভবনে নানা রোগের রোগী, বেতাগী হাসপাতালে নিরাপদ চিকিৎসা নিয়ে প্রশ্ন জমি বিক্রির টাকা লুটে চলন্ত বাসে খুন: খুনিদের ফাঁসির দাবিতে জামালপুরে উত্তাল মানববন্ধন সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

আখাউড়ায় অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার:

reporter জাহাঙ্গীর আলম জেলা , ব্রাহ্মণবাড়িয়া
calendar প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৫ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অজ্ঞাতনামা এক ব্যক্তির (প্রায় ৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর এলাকার কৌড়াতলী বাজারের রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আখাউড়া থানাধীন উত্তর ইউনিয়নের কৌড়াতলী গ্রামের ফরিদ মিয়ার সবজি বাগানের পূর্ব পাশে একটি খালি জায়গায় অজ্ঞাতনামা ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে ঘটনাস্থলে লোকজন জড়ো হন। তবে উপস্থিত এলাকাবাসীর কেউই লাশটির পরিচয় শনাক্ত করতে পারেননি।
খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। নিহত ব্যক্তির পরিচয় এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, লাশের পরিচয় শনাক্তসহ মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। লাশটির পরিচয় শনাক্ত হলে ঘটনার বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।
ঘটনাস্থল: আজমপুর, কৌড়াতলী বাজার সংলগ্ন, উত্তর ইউনিয়ন, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com