1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে বিএসএফের হাতে আটক ১০ বাংলাদেশি যুবক বিজিবির কাছে হস্তান্তর - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বরিশালে সিভিল সার্জনকে ঘিরে উত্তেজনা: অপসারণ দাবিতে বিক্ষোভ, কক্ষে প্রতীকী তালা পানিতে ডুবে যাওয়ার ২৪ ঘন্টা পর নদীতে ভেসে উঠল কিশোরের লাশ রেলওয়ে স্টেশনে মোবাইল কোর্টের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৪, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার ‘ভয়েস হান্ট সিজন-৩’ এ বাঙ্গালহালিয়ার ২ জন শিল্পীর ইয়েস কার্ড অর্জন পটুয়াখালীতে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ওজেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ঢাকা-আরিচা মহাসড়ক: অবৈধ লেগুনার দাপট ও চাঁদাবাজির রমরমা সিন্ডিকেট অবকাঠামো থেকে নাগরিক সুবিধা: মুকসুদপুরকে আধুনিক রূপ দিতে চান কামরুজ্জামান স্বপন চুয়াডাঙ্গা সদরে এডিপির আওতায় সাইকেল, ঢেউটিন, ফুটবল ও জার্সি বিতরণ গাজীরভিটায় আশিক মাহমুদের বিরুদ্ধে মিথ্যা মানববন্ধনের প্রতিবাদ: প্রকৃত ঘটনা আড়ালের অপচেষ্টার অভিযোগ মাদারীপুরে নিরাপদ খাদ্য আইনে মোবাইল কোর্ট, রাজধানী বেকারিসহ দুই প্রতিষ্ঠানে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে বিএসএফের হাতে আটক ১০ বাংলাদেশি যুবক বিজিবির কাছে হস্তান্তর

reporter তানিম আহমেদ, নালিতাবাড়ী 
calendar প্রকাশিত: ১৭ মে, ২০২৬, ১:১৩ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার হাতিপাগার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর হাতে আটক ১০ বাংলাদেশি যুবককে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।
গত শনিবার (১৬ মে) বিকেলে সীমান্ত এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে ফেরত দেওয়া হয়।
জানা গেছে, আটক ব্যক্তিরা সবাই রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসিন্দা। জীবিকার সন্ধানে প্রায় এক বছর আগে তারা কোনো বৈধ পাসপোর্ট বা ভিসা ছাড়াই দালালের মাধ্যমে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। পরে ভারতের কিল্লাপাড়া এলাকা থেকে ২২ বিএসএফ সদস্যরা তাদের আটক করে।
পরবর্তীতে বিএসএফ তাদের পরিচয় যাচাই করতে স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হয় যে তারা বাংলাদেশের নাগরিক।
শনিবার বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে সীমান্ত পিলার ১১১৬ সংলগ্ন নাকুগাঁও আইসিপি এলাকায় ২২ বিএসএফ-এর কিল্লাপাড়া কোম্পানি কমান্ডার আনুষ্ঠানিকভাবে আটক ১০ যুবককে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধীন হাতিপাগার কোম্পানি কমান্ডারের কাছে হস্তান্তর করেন।
হস্তান্তরের পর হাতিপাগার কোম্পানির সুবেদার মোঃ ফুল মিয়া সরকার বাদী হয়ে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ, ১৯৭৩-এর ১১(১)(গ) ধারায় নালিতাবাড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
আটক ব্যক্তিরা হলেন— সোবান আলী (২৩), আব্দুল মারুফ রহমান (২০), আজিজুল ইসলাম (২১), আব্দুল আলিম (২৭), আলামিন (২৩), মধু মুরারী (৩৪), আনিকুল ইসলাম (২৫), তাজেল আলী (২৫), মেসবাহুল (২১) ও আব্দুল হাকিম (৪৯)।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com