1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রুহিয়ায় আদর্শ গুচ্ছগ্রামে অসহায় মানুষের গাছ ও ঘরের ধারির মাটি কেটে ফেলার অভিযোগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধিতে গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে -ডিসি সাইফুর রহমান তানোরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত  ৭ আগষ্ট ২০২৬, শুক্রবার অনুষ্ঠিত হলো রাঙামাটিয়া মিশন খ্রিস্টান যুব সমিতি কর্তৃক আয়োজিত ৮ম ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা মুলাদী উপজেলা মারাত্মক ভাবে বিদ্যুৎ বিপর্যয়ের কবলে সিলেটের সোনাতলায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হালুয়াঘাটে আধুনিক পদ্ধতিতে ফুলচাষ বিষয়ক প্রশিক্ষণ খুলনার মিয়াপাড়া এলাকায় ইয়াবাসহ গ্রেফতার ৪ জন রংপুরে ১০ লিটারে ৫৮০ মিলিলিটার অকটেন কম, ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা দক্ষ প্রজন্ম গড়তে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা শহরের আলফা মোড়ে অধ্যক্ষ সোহরাব উদ্দিনের ফলজ ও বনজ গাছের চারা

রুহিয়ায় আদর্শ গুচ্ছগ্রামে অসহায় মানুষের গাছ ও ঘরের ধারির মাটি কেটে ফেলার অভিযোগ

reporter বেলাল হোসেন ,ঠাকুরগাঁও
calendar প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৬, ৫:১৮ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ঢোলারহাট ইউনিয়নের বড়দেশ্বরী এলাকার আদর্শ গুচ্ছগ্রামে (আশ্রয়ন প্রকল্প) অসহায় ও ভূমিহীন পরিবারের রোপণ করা গাছপালা কেটে ফেলা এবং বসতঘরের ধারির (ভিত্তি) মাটি কেটে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে সিদ্দিকুল ও তার লোকজনের বিরুদ্ধে। এই ঘটনায় চরম নিরাপত্তাহীনতা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

​স্থানীয় সূত্রে জানা যায়, বড়দেশ্বরী আদর্শ গুচ্ছগ্রামের (আশ্রয়ন প্রকল্প) সাধারণ ও অসহায় মানুষদের বসতবাড়ির চারপাশে দীর্ঘদিনের লাগানো বিভিন্ন ফলদ ও বনজ গাছপালা ক্ষমতার দাপটে কেটে ফেলছেন স্থানীয় প্রভাবশালী সিদ্দিকুল ও তার পরিবারের লোকজন। শুধু গাছকাটাই নয়, ঘরের একেবারেই কাছ থেকে মাটি কেটে নিয়ে যাওয়ার ফলে ঘরের ধারি (ভিত্তি) বের হয়ে গেছে। এতে সামান্য বৃষ্টিতেই ঘরবাড়ির ভিত্তি ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে একাধিক পরিবার। তাদের একমাত্র আশ্রয়স্থল হারিয়ে যাওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছেন তারা।

ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, নিজেদের বসতভিটার নিরাপত্তা ও ছায়ার জন্য কষ্ট করে তারা গাছগুলো রোপণ করেছিলেন। সিদ্দিকুল কোনো রকম আইনের তোয়াক্কা না করেই জোরপূর্বক এসব গাছ কেটে দেন এবং বাধা দিতে গেলে উল্টো ভয়ভীতি দেখান। এছাড়া ঘরের গোড়ার মাটি কেটে ফেলার ফলে পরিবারগুলোর থাকার পরিবেশ মারাত্মকভাবে বিনষ্ট হচ্ছে।

মিজাম নামে ​এক ক্ষতিগ্রস্ত বাসিন্দা বলেন, “আমরা সহায়-সম্বলহীন মানুষ, গুচ্ছগ্রামে কোনোমতে মাথা গুঁজে আছি। ঘরের গোড়ার মাটি এভাবে কেটে নিলে একটু বৃষ্টি হলেই তো ঘর ধসে পড়বে। ঘর ধসে পড়ার ভয়ে রাতে ছেলে-মেয়ে নিয়ে ঘরে ঘুমাতে পারিনা। প্রতিবাদ করতে গেলে আমাদের বিভিন্ন রকম গালিগালাজ ও হুমকি – ধামকি দেন সিদ্দিকুল ও তার লোকজন।

এ বিষয়ে অভিযুক্ত সিদ্দকুল এর ছেলে রবিউলের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকের প্রশ্নের কোন সদউত্তর না দিয়ে উল্টো নিউজ প্রকাশ করলে সাংবাদিককে ধরার হুমকি প্রদান করেন।

তবে এ বিষয়ে রুহিয়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার জনাব, খায়রুল ইসলাম বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে জানলাম। উক্ত বিষয়ে ভুক্তভোগী লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বড়দেশ্বরী আদর্শ গুচ্ছগ্রামের (আশ্রয়ন প্রকল্প) ক্ষুব্ধ অধিবাসীরা অবিলম্বে এই বিষয়ে স্থানীয় প্রশাসন, ইউপি চেয়ারম্যান এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে অভিযুক্ত সিদ্দিকুলের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণ ও ভিটা সুরক্ষার জোর দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com