1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রাঙামাটিয়া মিশন খ্রিস্টান যুব সমিতি কর্তৃক আয়োজিত ৮ম ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা  অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নিসচার ১১তম জাতীয় মহাসমাবেশ কাফরুলে মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতিতে উলফার চরম মাফিয়াতন্ত্র জাহানাবাদে নারীদের উদ্যোগে সজিনা ও বস্তায় আদা চাষ: ‘খামারি’ অ্যাপসে সুষম সার ব্যবহারে উঠান বৈঠক পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধিতে গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে -ডিসি সাইফুর রহমান তানোরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত রাঙামাটিয়া মিশন খ্রিস্টান যুব সমিতি কর্তৃক আয়োজিত ৮ম ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা  অনুষ্ঠিত মুলাদী উপজেলা মারাত্মক ভাবে বিদ্যুৎ বিপর্যয়ের কবলে সিলেটের সোনাতলায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হালুয়াঘাটে আধুনিক পদ্ধতিতে ফুলচাষ বিষয়ক প্রশিক্ষণ খুলনার মিয়াপাড়া এলাকায় ইয়াবাসহ গ্রেফতার ৪ জন

রাঙামাটিয়া মিশন খ্রিস্টান যুব সমিতি কর্তৃক আয়োজিত ৮ম ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা  অনুষ্ঠিত

reporter মো. মাসুদ আলম
calendar প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ

“ক্রীড়া হোক মাদক বন্ধের সর্বোত্তম হাতিয়ার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ৮ম রাঙ্গামাটিয়া মিশন আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা, বিকাল ৩:০০ টায় কাচারিবাগ মাঠ (নয়াবাজার সংলগ্ন), দক্ষিণ রাজনগর, কালীগঞ্জ, গাজীপুরে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলেছে রাঙ্গামাটিয়া পূর্বপাড়া বনাম রাঙ্গামাটিয়া পশ্চিমপাড়া যুব ফুটবল দল।
খেলায় রাঙ্গামাটিয়া পূর্বপাড়া ২ : ১ গো‌লে জয়লাভ ক‌রেন। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দল রাঙ্গামাটিয়া পূর্বপাড়ার খেলোয়ারদের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি গাজীপুর ৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ফজলুল হক মিলন এম‌পি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গেষ্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন দি মে‌ট্রোপ‌লিটান খ্রীষ্টান কো অপা‌রে‌টিভ হাউজিং সোসাইটি লিঃ এর সম্মানিত চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ। প্রধান পৃষ্ঠপোষক হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার আলবিন গমেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আরও উপস্থিত ছিলেন হাউজিং সোসাইটির সে‌ক্রেটা‌রি মি. পে‌পিলন এইচ পিউরী‌ফি‌কেশন, ব‌্যবস্থাপনা ক‌মি‌টির সদস্যবৃন্দ, ঋণদান ও আভ্যন্তরীণ অ‌ডিট ক‌মিটির সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য জনাব ফজলুল হক মিলন বলেন , মারামারি, হানাহানি, হিংসা-বিদ্বেষ এবং কোন অপকর্মের সাথে যারা যুক্ত থাকবে তাদের কোন সাপোর্ট আমরা করবো না, শক্ত হাতে তাদের দমন করতে হবে। এ সময় তিনি কালিগঞ্জ এলাকায় ৪টি খেলার মাঠকে সরকারের পক্ষ থেকে সংস্কার করার আশ্বাস প্রদান করেন।

গেষ্ট অব অনারের বক্তব্যে হাউজিং সোসাইটির সম্মানিত চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ বলেন, গাজীপুর ৫ আসনকে মাদকমুক্ত, চাঁদামুক্ত এবং সন্ত্রাসমুক্ত করতে হবে। পাশাপাশি খেলার মাঠসহ রাস্তাগুলো সংস্কারের জন্য মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ জানান। তিনি বিজয়ী দলকে হাউজিং সোসাইটির পক্ষ থেকে অভিনন্দন জানান। যুব সমাজের উন্নয়নের জন্য সকল উদ্যোগের সাথে সোসাইটির সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com