1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
খুলনার মিয়াপাড়া এলাকায় ইয়াবাসহ গ্রেফতার ৪ জন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ইসলাম প্রতিষ্ঠিত হলেই সমাজ ও রাষ্ট্রের সকল সমস্যার সমাধান হবে- আমীর, ইসলামী সমাজ বরিশালকে আধুনিক মহানগর গড়তে কৌশলগত পরিকল্পনার উদ্যোগ কালীগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প, উপকৃত পাঁচ শতাধিক মানুষ কবরস্থানের মাটি ভরাট ও মেরামতের কাজ শুরু করেছে অটোভ্যান হারানো অসহায় তরিকুলের হাতে নতুন অটোভ্যান তুলে দিলেন মানবিক মানুষ পুংগলী আমিনা মোস্তফা বালিকা উচ্চ বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের পরিচিতি সভা ও বরণ অনুষ্ঠিত ‎জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: বড় ভাইকে হাতুড়িতে পিটিয়ে জখম করলেন ছোট ভাই,আটক সামিউল স্বৈরাচারী কায়দায় দেশে আসার চেষ্টা করলে ও মানুষকে উস্কানি দিলে তাদেরকে প্রতিহত করবে সাধারণ মানুষ. সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা মহেশ্বরীপুর ইউপি নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সালমান হায়দার সেলিম

খুলনার মিয়াপাড়া এলাকায় ইয়াবাসহ গ্রেফতার ৪ জন

reporter খুলনা ব্যুরো
calendar প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ

খুলনা সদর থানার মিয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার ৯৫৮ পিচ ইয়াবাসহ চারজনকে আটক করেছে র‍্যাব – ৬ এর কোম্পানির একটি আভিযানিক দল। আজ ৮ আগষ্ট সকাল সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। র‍্যাব-৬ এর সদর কোম্পানি জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পুটিখালী গ্রামের নাসির উদ্দিন সেন্টু(৩৭) তার স্ত্রী সাফিয়া বেগম (৩২) এবং কক্সবাজার উখিয়া উপজেলার বালুখালী এলাকার মারিয়াম(২০) ও আয়শা। এদের মধ্যে নাসির উদ্দিন সেন্টুর কাছ থেকে খুলনা জেলা বিএনপির মিডিয়া সেলের পরিচয়পত্র পাওয়া গেছে। একটি পত্রিকার পরিচয়পত্র তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া খুলনা টাউন ক্লাবের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার ফেজবুক প্রফাইলে দেখাযায়, খুলনা জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তিনি। র‍্যাব জানায়, উদ্ধার করা ইয়াবা উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। আটককৃত ব্যাক্তিদের বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের উদ্ধার করা মাদকদ্রব্য সহ থানায় হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com