1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
গাইবান্ধায় সন্ত্রাসী মামলায় আনসারের সক্রিয় সদস্যকে জেল হাজতে প্রেরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মুন্না, সদস্য সচিব সিয়াম জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের ৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিল ফরিদপুরে নগরকান্দায় এক কিলোমিটার কাঁচা সড়কের দুরবস্থা, ভোগান্তিতে শতাধিক পরিবার প্রদর্শক বিতর্কিত আলেয়া খাতুন হীরার বরখাস্ত আদেশ পুনর্বহাল- অন্তহীন অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হালুয়াঘাটে মাদক সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড মাঝির ছেলে থেকে কোটিপতি গোয়াইনঘাটে পারিবারিক কবরস্থানের জমি নিয়ে সংঘর্ষ, আহত ২; থানায় অভিযোগ! ৫ম শ্রেনীর বৃত্তি পরীক্ষায় পটুয়াখালী সদরে ১৯৪ জনের বৃত্তি লাভ, সরকারি জুবিলী স্কুল ১ম স্থানে পটুয়াখালীতে ৩ গুন বেতনবৃদ্ধিসহ ২ দফা দাবীতে ডাক কর্মচারীদের বিক্ষোভ মিছিল,সমাবেশ ও স্মারকলিপি পেশ আশুলিয়ায় অভিযোগ তদন্তে গিয়ে হয়রানির শিকার এএসআই মতিউর, অভিযোগকারীর অস্বীকৃতি

গাইবান্ধায় সন্ত্রাসী মামলায় আনসারের সক্রিয় সদস্যকে জেল হাজতে প্রেরণ

reporter মোঃ মিজানুর রহমান মিলন
calendar প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ণ

গাইবান্ধা জেলা সদর উপজেলা ৫নং বল্লমঝাড় ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মোঃ মজিবুর রহমান মহুরীর দ্বিতীয় পুত্র মোঃ জিয়াউর রহমানকে জেল হাজতে প্রেরণ করেছে বিজ্ঞ আদালত। মামলার সূত্র ধরে জানা যায়,গত ২৬/৮/২৫ ইং তারিখে সকাল অনুমান ১০ ঘটিকার সময় পূর্ব পরিকল্পিতভাবে ভাড়াটিয়া গুন্ডা সহ হাতে লোহার রড, বাসের লাঠি, ধারালো ছোরাসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া অসৎ উদ্দেশ্য সাধনকল্পে সাংবাদিক মোঃ মিজানুর রহমান মিলনের জমি অবৈধ ভাবে দখল করার চেষ্টা করিলে সংঘাতের সৃষ্টি হয়। ভিকটিম মোছাঃ আফরুজা বেগম সহ তার পরিবারের লোকজন লইয়া বাধা প্রদান করিলে আসামি অগ্নিমূর্তি ধারণ করিয়া সাংবাদিকের স্ত্রীকে বেদম মারপিট করে, এক পর্যায়ে আসামি জিয়াউর রহমান তাহার হাতে থাকা ভিকটিম আফরোজা বেগমকে ধারালো ছোরা দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথার ডান পাশে আঘাত করিয়া হাড়কাটা যখন করে, পুনরায় আসামি জিয়াউর রহমানের হাতে থাকা ধারালো ছোরা দিয়ে বৃদ্ধ আঙ্গুলে চোট মারিয়া গুরুতর হারকাটা জখম করে। ভিকটিম কে দ্রুত চিকিৎসার জন্য আশপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হইয়া জখমিকে উদ্ধার করিয়া গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। পরবর্তী সময়ে সাংবাদিক মোঃ মিজানুর রহমান মিলনকে মোবাইল ফোনে বিস্তারিত ঘটনা জানালে তিনি দ্রুত গাইবান্ধা সদর হাসপাতালে উপস্থিত হইয়া চিকিৎসা প্রদান করেন। ঘটনার বিষয়বস্তু জানিয়া এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সহিত আলোচনা করিয়া গত ২৬/৮/২৫ ইং তারিখে গাইবান্ধা সদর থানার তৎকালীন অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর ইসলাম তালুকদার সহিত আলোচনা করিয়া সাংবাদিক মোঃ মিজানুর রহমান মিলন বাদী হইয়া গাইবান্ধা সদর থানায় দঃবিঃ ১৪৩/৪৪৮/৩২৩/৩২৬/৩০৭/৩৭৯/৩৮০/৩৫৪/৬০৬/১১৪/৫০৬/৩৪ ধারার অভিযোগ এনে একটি অভিযোগ দাখিল করেন। তদন্তকারী কর্মকর্তা এস আই আলিম তদন্ত সাপেক্ষে এজাহারটি প্রাথমিক সত্যতা পাইলে অভিযোগটি ওসির বরাবরে প্রেরণ করিলে উক্ত মামলাটি এফ আই আর করার জন্য করার জন্য নির্দেশ প্রদান করেন।যাহার গাইবান্ধা সদর থানার মামলা নং ৫২ তারিখ ২৯শে আগস্ট ২০২৫ । পুলিশে নিবিড় তদন্তে হাজতবদ্ধ আসামী মোঃ জিয়াউর রহমানের বিরুদ্ধে দণ্ডবিধি আইনের ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩০৭/৫০৬/৩৪ ধারার অপরাধ প্রাথমিক সত্যতা প্রমাণিত হইলে বিজ্ঞ আদালত দীর্ঘদিন পালাতক থাকার পর জামিন নেওয়ার জন্য বিজ্ঞ আদালতে উপস্থিত হইলে উক্ত ধারা গুলি অজামিনযোগ্য হওয়ায় C/W মূলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে আনসারের সক্রিয় সদস্যকে জেল হাজতে প্রেরণ করেন। বর্তমানেও উক্ত আসামী জেল হাজতে আবদ্ধ রয়েছেন। জানা যায় উক্ত আসামির পরিবার তাহাদের ভাড়াটিয়া গুন্ডা লেলিয়ে দিয়ে সাংবাদিক মোঃ মিজানুর রহমান মিলন হত্যা করবে মর্মে বিভিন্নভাবে ভয়-ভীতি প্রদর্শন করতেছে। এ বিষয়ে গাইবান্ধা সদর থানায় একটি সাধারন জিডি প্রস্তুতি করার প্রক্রিয়া চলমান রয়েছে ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com