1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মোবাইল কোর্টের অভিযানে হালুয়াঘাটে মাদক সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগে সংবাদ সম্মেলন বন্যাকবলিত পহরচাঁদায় আলহাজ্ব গিয়াসউদ্দিনের মানবিক উদ্যোগ, ১,২০০ পরিবারে ত্রাণ বিতরণ বিরলে দেশীয় মাছ রক্ষায় প্রশাসনের কঠোর পদক্ষেপ: নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ও বিনষ্ট অব্যাহত প্রযুক্তির অপব্যবহার করে পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার – ৪ উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মুন্না, সদস্য সচিব সিয়াম জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের ৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিল ফরিদপুরে নগরকান্দায় এক কিলোমিটার কাঁচা সড়কের দুরবস্থা, ভোগান্তিতে শতাধিক পরিবার প্রদর্শক বিতর্কিত আলেয়া খাতুন হীরার বরখাস্ত আদেশ পুনর্বহাল- অন্তহীন অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হালুয়াঘাটে মাদক সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড

মোবাইল কোর্টের অভিযানে হালুয়াঘাটে মাদক সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড

reporter ফারুক হোসেন
calendar প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬, ১:০৭ অপরাহ্ণ

ময়মনসিংহের হালুয়াঘাটে মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে মাদক সেবনের দায়ে দুই যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন— হেলাল উদ্দিন ও জসিম উদ্দিন।
​আজ মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলার গাঙ্গীনার পার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
​থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী গাঙ্গীনার পার এলাকায় হালুয়াঘাট থানা পুলিশের একটি চৌকস দলের সহযোগিতায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ। অভিযান চলাকালীন মাদক সেবনের অপরাধে হেলাল ও জসিমকে হাতেনাতে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে আইন অনুযায়ী উভয়কে ৬ মাসের কারাদণ্ড এবং একই সাথে অর্থদণ্ড প্রদান করা হয়।
​অভিযান শেষে হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান চালানো হচ্ছে। গাঙ্গীনার পার এলাকায় মাদক সেবনের দায়ে দুজনকে শাস্তি দেওয়া হয়েছে। এলাকার যুবসমাজকে রক্ষায় এবং জনস্বার্থে এই মাদকবিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com