1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
গোয়াইনঘাটে পারিবারিক কবরস্থানের জমি নিয়ে সংঘর্ষ, আহত ২; থানায় অভিযোগ! - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মুন্না, সদস্য সচিব সিয়াম জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের ৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিল ফরিদপুরে নগরকান্দায় এক কিলোমিটার কাঁচা সড়কের দুরবস্থা, ভোগান্তিতে শতাধিক পরিবার প্রদর্শক বিতর্কিত আলেয়া খাতুন হীরার বরখাস্ত আদেশ পুনর্বহাল- অন্তহীন অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হালুয়াঘাটে মাদক সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড মাঝির ছেলে থেকে কোটিপতি গোয়াইনঘাটে পারিবারিক কবরস্থানের জমি নিয়ে সংঘর্ষ, আহত ২; থানায় অভিযোগ! ৫ম শ্রেনীর বৃত্তি পরীক্ষায় পটুয়াখালী সদরে ১৯৪ জনের বৃত্তি লাভ, সরকারি জুবিলী স্কুল ১ম স্থানে পটুয়াখালীতে ৩ গুন বেতনবৃদ্ধিসহ ২ দফা দাবীতে ডাক কর্মচারীদের বিক্ষোভ মিছিল,সমাবেশ ও স্মারকলিপি পেশ আশুলিয়ায় অভিযোগ তদন্তে গিয়ে হয়রানির শিকার এএসআই মতিউর, অভিযোগকারীর অস্বীকৃতি

গোয়াইনঘাটে পারিবারিক কবরস্থানের জমি নিয়ে সংঘর্ষ, আহত ২; থানায় অভিযোগ!

reporter এ কে আজাদ
calendar প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ণ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৪নং লেঙ্গুড়া ইউনিয়নের জাতুগ্রামে পারিবারিক কবরস্থানের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি নিয়ে গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার (১২ জুলাই) দুপুরে জাতুগ্রামের বাসিন্দা তজমুল আলী তাঁর পারিবারিক কবরস্থানের পবিত্রতা ও সীমানা রক্ষার উদ্দেশ্যে বাঁশের বেড়া নির্মাণের কাজ করছিলেন। এ সময় অভিযোগে উল্লেখিত প্রতিপক্ষের লোকজন সেখানে এসে কাজে বাধা দেন। অভিযোগে আরও বলা হয়, তারা অনধিকার প্রবেশ করে তজমুল আলীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে তাঁকে মারধর করেন।

তবে মঙ্গলবার ১৪ জুলাই ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বিরোধের মূল কারণ দীর্ঘদিন ধরে যৌথ মালিকানাধীন জমির সুনির্দিষ্ট ভাগবাটোয়ারা না হওয়া। স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট জমির দখল ও ব্যবহার নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। ঘটনার দিন আমির উদ্দিন নামের এক পক্ষ ওই জমিতে নেটের জাল দিয়ে বেড়া দেওয়ার কাজ শুরু করলে অপর পক্ষের ফখরুল ইসলাম এতে আপত্তি জানান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত দুইজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এদিকে অভিযোগের বিষয়ে প্রতিপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সংবাদ প্রকাশ পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের মতে, যৌথ সম্পত্তির সীমানা ও মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের কারণেই এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং আইনগতভাবে বিরোধ নিষ্পত্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের সংঘর্ষের পুনরাবৃত্তি না ঘটে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com