1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
গাইবান্ধায় জাফলং রেস্টুরেন্টে লুটপাট ও অগ্নিসংযোগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
উখিয়ায় ড্রাম ভর্তি ১ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মৌলভী শিক্ষক আটক ময়মনসিংহে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বিক্রির অপরাধে জরিমানা কুমিল্লার মনোহরগঞ্জে নীলাচল বাস দুর্ঘটনার শিকার: নিহত ১, আহত ১২ ​যাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলনে তাহিরপুরের সাবেক চেয়ারম্যান আফতাবসহ ২৭ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের চার্জশীট দাখিল তজুমদ্দিনে এই দুলাল বাহিনী কারা? অপরাধ জগতে বারবার উঠে আসছে যাদের নাম সঠিক সুযোগ ও ভালোবাসা পেলে অটিজম শিশুরাও অনন্য সম্পদে পরিণত হতে পারে-ইউএনও এক দশকে পেকুয়া হবে দেশের অনুকরণীয় পৌরসভা ঃসমাজসেবক ও শিক্ষক নাঈমুল আবেদীনের ভাবনাও প্রত্যাশা সখীপুরে মালয়েশিয়া প্রবাসী যুবকের দাফন সম্পন্ন মানবসেবায় নিবেদিত প্রাণ পল্লী চিকিৎসক আব্দুল হক — পাকুড়িয়া ইউনিয়নের গর্ব, মানুষের আস্থার প্রতীক

গাইবান্ধায় জাফলং রেস্টুরেন্টে লুটপাট ও অগ্নিসংযোগ

reporter মোঃ মিজানুর রহমান মিলন
calendar প্রকাশিত: ৭ জুলাই, ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ণ

গাইবান্ধা শহরের জাফলং চাইনিজ রেস্টুরেন্টে পরিকল্পিত লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৬ জুলাই ২০২৬) সকাল ১. ০০ ঘটিকায় শহরের আসাদুজ্জামান গেট এলাকায় সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, সচেতন নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে দোষীদের শাস্তির দাবিতে স্লোগান দেন।

ভুক্তভোগী ও রেস্টুরেন্টের মালিক মোঃ মানিক মিয়া বলেন, গত ২৪ তারিখে একদল দুষ্কৃতকারী তার রেস্টুরেন্ট থেকে ফ্রিজ, টিভিসহ প্রায় সব মালামাল লুটপাট করে নিয়ে যায়। পরে ব্যাপক ভাঙচুর চালিয়ে একপর্যায়ে অগ্নিসংযোগ করে প্রতিষ্ঠানটি পুড়িয়ে দেওয়া হয়। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করা হচ্ছিল এবং তা দিতে অস্বীকৃতি জানালে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।

ঘটনার এতদিন পরও জড়িতদের গ্রেপ্তার বা প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় বক্তারা তীব্র অসন্তোষ প্রকাশ করেন।

সমাবেশে বক্তারা বলেন, এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়েছে। তারা দ্রুত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কর্মসূচি শেষে গাইবান্ধা জেলা প্রশাসকের কাছে একটি চিঠি প্রদান করা হয়, যেখানে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করা হয়।

মানববন্ধন থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, দ্রুত বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে সড়ক অবরোধসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com