1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
তজুমদ্দিনে এই দুলাল বাহিনী কারা? অপরাধ জগতে বারবার উঠে আসছে যাদের নাম - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
​তথ্য গোপন করে পাসপোর্ট তৈরির অভিযোগ: সুনামগঞ্জের সরকারি নারী চিকিৎসকের বিরুদ্ধে তদন্তের আবেদন ঘিওরে সরকারি খাল দখলমুক্ত ও পুনঃখননের দাবিতে ৪ গ্রামের মানববন্ধন: পরিমাপ শেষে উচ্ছেদের আশ্বাস মুলাদীর ৭ নং কাজিরচর ইউনিয়নের রেইনট্রিতলা স্টিল ব্রিজটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ রাজশাহী জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফুলগাজী উপজেলা পরিষদে ২৬ ব্যাংক চেক মাধ্যমে প্রায় ৫১ লাখ টাকার জালিয়াতির অভিযোগ, তিন কর্মচারীর গ্রেফতার মোহনপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ রাজশাহীর সময় ও বাংলার বিবেক লক্ষ্মীপুরের প্রশাসনিক কর্মকর্তা সমিতির নবগঠিত কমিটির সভাপতি মনোয়ার হোসেনকে গণসংবর্ধনা কসবায় রিকভারি ব্যাংক কর্মকর্তার ওপর হামলা, ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল  ঘোড়াঘাটে ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ঘোড়াঘাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

তজুমদ্দিনে এই দুলাল বাহিনী কারা? অপরাধ জগতে বারবার উঠে আসছে যাদের নাম

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৭ জুলাই, ২০২৬, ৩:৩৯ অপরাহ্ণ

​ভোলার তজুমদ্দিন উপজেলায় সোনাপুর ইউনিয়নে অপরাধ জগতের এক আতঙ্কের নাম ‘দুলাল বাহিনী’। দীর্ঘদিন ধরে এই বাহিনীর একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ডে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। চুরি, ডাকাতি, চাঁদাবাজি এবং নিরীহ মানুষদের ওপর শারীরিক নির্যাতনের ঘটনা এখানে নিত্যনৈতিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে, একের পর এক অভিযোগ থাকা সত্ত্বেও কেন এই বাহিনীর বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না? তাদের এই ‘খুটির জোর’ কোথায়? এদের ​ত্রাসের রাজত্বে দিশেহারা সাধারণ মানুষ।

গতকাল ৬ জুলাই তজুমদ্দিনের সোনাপুর ইউনিয়নে এক বৃদ্ধ পুরুষ ও মহিলাকে জোরপূর্বক প্রকাশ্যে জুতার মালা পড়াতে দেখা যায়। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ঐ মহিলা সাংবাদিকদের জানান তিনি স্থানীয় মেম্বারে বাসায় সহযোগিতার জন্য যান।মেম্বার বাসায় না থাকায় মেম্বারের কাছে আসা আরেকজন বৃদ্ধ পুরুষকে দুলাল প্রধানের ছেলে ও তার সহযোগিরা এলোপাতাড়ি হামলা করে বাজারে এনে প্রকাশ্যে জুতার মালা পরায়। এই দুলাল বাহিনীর বিরুদ্ধে আরো অভিযোগ গত ঈদুল আজহার দুই দিন পূর্বে চাঁদা না পেয়ে জিল্লু নামের এক যুবককে দুলাল প্রধানের ছেলে সজিব প্রকাশ্যে এলোপাতাড়ি হামলা করতে দেখা গেছে। কিছুদিন আগে মাছ ধরাকে কেন্দ্র করে দুলাল প্রধান ও তার ছেলে সজিবের হামলায় ৫ জন গুরুতর আহত হয়। একের পর এক অপরাধ করেই যাচ্ছে তারা।
স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ, দুলাল বাহিনীর সদস্যরা রাতে সংঘবদ্ধভাবে এলাকায় মহড়া দেয়। বিশেষ করে নদী তীরবর্তী এলাকা এবং চরাঞ্চলে তাদের আধিপত্য সবচেয়ে বেশি। মাছের ঘের দখল, কৃষকের ফসল লুট এবং ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত ‘মাসোহারা’ আদায় করা এই বাহিনীর প্রধান আয়ের উৎস। প্রতিবাদ করতে গেলেই নেমে আসে নির্যাতন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক সচেতন নাগরিক জানান, দুলাল বাহিনীর পেছনে প্রভাবশালী মহলের অদৃশ্য হাত রয়েছে। তারা বলছেন, রাজনৈতিক ছত্রছায়ায় থাকার কারণেই পুলিশি অভিযানের আগেই তারা খবর পেয়ে আত্মগোপনে চলে যায়। স্থানীয় প্রভাবশালী কিছু ব্যক্তির আর্থিক স্বার্থ রক্ষা করে এই বাহিনী, যার বিনিময়ে তারা পায় আইনি সুরক্ষা ও রাজনৈতিক শেল্টার। এভাবেই গড়ে উঠেছে তাদের শক্তিশালী বলয়, যা ভেঙে ফেলার সাহস পাচ্ছে না সাধারণ মানুষ।

থানায় বারবার অভিযোগ করার পরও প্রশাসনের নীরবতায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে।
স্থানীয়দের দাবি, প্রশাসন যদি এখনই কঠোর ব্যবস্থা না নেয়, তবে অচিরেই তজুমদ্দিনের আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটবে।

তজুমদ্দিনের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন এখন কী পদক্ষেপ নিচ্ছে, তা জানতে চাইলে তজুমদ্দিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান গতকাল প্রকাশ্যে জুতার মালা দেওয়ার ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।তবে অভিযান চলমান রয়েছে কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com