1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মানবসেবায় নিবেদিত প্রাণ পল্লী চিকিৎসক আব্দুল হক — পাকুড়িয়া ইউনিয়নের গর্ব, মানুষের আস্থার প্রতীক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নালিতাবাড়ীতে বাড়িতে অভিযান, ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১ উখিয়ায় ড্রাম ভর্তি ১ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মৌলভী শিক্ষক আটক ময়মনসিংহে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বিক্রির অপরাধে জরিমানা কুমিল্লার মনোহরগঞ্জে নীলাচল বাস দুর্ঘটনার শিকার: নিহত ১, আহত ১২ ​যাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলনে তাহিরপুরের সাবেক চেয়ারম্যান আফতাবসহ ২৭ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের চার্জশীট দাখিল তজুমদ্দিনে এই দুলাল বাহিনী কারা? অপরাধ জগতে বারবার উঠে আসছে যাদের নাম সঠিক সুযোগ ও ভালোবাসা পেলে অটিজম শিশুরাও অনন্য সম্পদে পরিণত হতে পারে-ইউএনও এক দশকে পেকুয়া হবে দেশের অনুকরণীয় পৌরসভা ঃসমাজসেবক ও শিক্ষক নাঈমুল আবেদীনের ভাবনাও প্রত্যাশা সখীপুরে মালয়েশিয়া প্রবাসী যুবকের দাফন সম্পন্ন

মানবসেবায় নিবেদিত প্রাণ পল্লী চিকিৎসক আব্দুল হক — পাকুড়িয়া ইউনিয়নের গর্ব, মানুষের আস্থার প্রতীক

reporter মাহাবুর রহমান
calendar প্রকাশিত: ৭ জুলাই, ২০২৬, ২:০৭ অপরাহ্ণ

রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আলাইপুর গ্রামের স্বনামধন্য পল্লী চিকিৎসক আব্দুল হক একজন অত্যন্ত নম্র, ভদ্র, বিনয়ী ও মানবিক ব্যক্তিত্ব। তিনি শুধু একজন চিকিৎসক নন, তিনি এলাকার মানুষের আস্থা, বিশ্বাস ও ভালোবাসার এক উজ্জ্বল নাম।
অর্থের চেয়ে মানুষের সেবাকেই তিনি সবসময় বেশি গুরুত্ব দিয়ে থাকেন। ধনী-গরিব নির্বিশেষে যে কোনো অসুস্থ মানুষের পাশে আন্তরিকতার সঙ্গে দাঁড়ান। নিজের গ্রামের পাশাপাশি দূর-দূরান্তের বিভিন্ন এলাকায়, এমনকি দুর্গম চরাঞ্চলেও তিনি দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে চিকিৎসাসেবা প্রদান করে আসছেন।
তার মিষ্টভাষী, সদালাপী ও আন্তরিক ব্যবহার এলাকাবাসীর হৃদয় জয় করেছে। রোগীদের প্রতি তার সহানুভূতি, দায়িত্ববোধ এবং মানবিক মনোভাব তাকে একজন আদর্শ পল্লী চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
দীর্ঘদিনের নিরলস সেবা, সততা ও মানবকল্যাণে আত্মনিয়োগের মাধ্যমে মোঃ আব্দুল হক শুধু একজন চিকিৎসকই নন, তিনি আলাইপুর গ্রামের গর্ব এবং মানুষের ভালোবাসায় সিক্ত এক সম্মানিত ব্যক্তিত্ব। আমরা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মানবসেবার এই মহৎ পথচলার ধারাবাহিক সফলতা কামনা করি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com