1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সখীপুরে মালয়েশিয়া প্রবাসী যুবকের দাফন সম্পন্ন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সদরপুরে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার সাভারে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ নালিতাবাড়ীতে বাড়িতে অভিযান, ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১ উখিয়ায় ড্রাম ভর্তি ১ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মৌলভী শিক্ষক আটক ময়মনসিংহে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বিক্রির অপরাধে জরিমানা কুমিল্লার মনোহরগঞ্জে নীলাচল বাস দুর্ঘটনার শিকার: নিহত ১, আহত ১২ ​যাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলনে তাহিরপুরের সাবেক চেয়ারম্যান আফতাবসহ ২৭ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের চার্জশীট দাখিল তজুমদ্দিনে এই দুলাল বাহিনী কারা? অপরাধ জগতে বারবার উঠে আসছে যাদের নাম সঠিক সুযোগ ও ভালোবাসা পেলে অটিজম শিশুরাও অনন্য সম্পদে পরিণত হতে পারে-ইউএনও

সখীপুরে মালয়েশিয়া প্রবাসী যুবকের দাফন সম্পন্ন

reporter নাজমুস সালেহীন সজীব
calendar প্রকাশিত: ৭ জুলাই, ২০২৬, ২:০৮ অপরাহ্ণ

টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. জাকির হোসেনের মরদেহ দেশে পৌঁছানোর পর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গজারিয়া দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা মো. মোজাম্মেল মিয়ার একমাত্র ছেলে মো. জাকির হোসেন প্রায় দুই বছর আগে জীবিকার সন্ধানে মালয়েশিয়া যান। গত ২৪ জুন চিকিৎসার জন্য একটি হাসপাতালে যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি ঠান্ডাজনিত শারীরিক সমস্যায় ভুগছিলেন।

মঙ্গলবার সকালে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাঁর মরদেহ দেশে পৌঁছায়। পরে মরদেহ নিজ বাড়িতে নেওয়া হলে সকাল সাড়ে ১০টায় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিকদার মোহাম্মদ সবুর রেজা মরদেহ দ্রুত বাড়িতে পৌঁছে দিতে বিনামূল্যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন এবং সার্বিক তদারকি ও সহযোগিতা প্রদান করেন।

প্রবাসী যুবকের অকাল মৃত্যুতে তাঁর পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com