1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সদরপুরে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
​তথ্য গোপন করে পাসপোর্ট তৈরির অভিযোগ: সুনামগঞ্জের সরকারি নারী চিকিৎসকের বিরুদ্ধে তদন্তের আবেদন ঘিওরে সরকারি খাল দখলমুক্ত ও পুনঃখননের দাবিতে ৪ গ্রামের মানববন্ধন: পরিমাপ শেষে উচ্ছেদের আশ্বাস মুলাদীর ৭ নং কাজিরচর ইউনিয়নের রেইনট্রিতলা স্টিল ব্রিজটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ রাজশাহী জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফুলগাজী উপজেলা পরিষদে ২৬ ব্যাংক চেক মাধ্যমে প্রায় ৫১ লাখ টাকার জালিয়াতির অভিযোগ, তিন কর্মচারীর গ্রেফতার মোহনপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ রাজশাহীর সময় ও বাংলার বিবেক লক্ষ্মীপুরের প্রশাসনিক কর্মকর্তা সমিতির নবগঠিত কমিটির সভাপতি মনোয়ার হোসেনকে গণসংবর্ধনা কসবায় রিকভারি ব্যাংক কর্মকর্তার ওপর হামলা, ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল  ঘোড়াঘাটে ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ঘোড়াঘাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

সদরপুরে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

reporter সুমন কুমার সাহা
calendar প্রকাশিত: ৭ জুলাই, ২০২৬, ৪:১৩ অপরাহ্ণ

​ফরিদপুরের সদরপুর উপজেলায় ঋণের বোঝা ও পারিবারিক কলহের জেরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সাড়ে সাতরশি গ্রামে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
​নিহত যুবকের নাম সরোজিৎ সাহা (৩৮)। তিনি ওই গ্রামের মধুসূদন সাহার ছেলে। সরোজিৎ পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

​এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে ব্যবসায়িক কারণে বড় অঙ্কের টাকা দেনাগ্রস্ত ছিলেন সরোজিৎ। এ নিয়ে সংসারে প্রতিনিয়ত অশান্তি লেগে থাকত। আজ মঙ্গলবার সকালেও ঋণের টাকা পরিশোধ করা নিয়ে স্ত্রীর সাথে তার কথা কাটাকাটি হয়। এর পর স্বজনরা দুপুর ১ টার দিকে বাথরুমে তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত আটরশির বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​ভাইয়ের মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়েন ছোট ভাই রাজু সাহা। তিনি বলেন,
​”বাজারে ভাইয়ের অনেক দেনা হয়ে গিয়েছিল। পাওনাদারদের চাপ আর ঋণের কারণে সংসারে সবসময় অশান্তি চলতো। ভাবির সাথেও এই নিয়ে প্রায়ই ঝগড়া হতো। আজ সকালেও তাদের মধ্যে ঝগড়া হয়েছিল। কিন্তু ভাই যে এভাবে আমাদের ছেড়ে চলে যাবে, তা ভাবতেও পারিনি।”

​সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল্লাহ আল মামুন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com