1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দৈনিক ঘোষণা’র ৩২ বছর পূর্তি উপলক্ষে প্রতিনিধি সম্মেলন ১২ আগস্ট। উল্লাপাড়ায় আকবর আলী হল ও মোমেনা আলী বিজ্ঞান স্কুলের একাডেমিক ভবনের কাজের উদ্বোধন আগৈলঝাড়ায় খাল-সড়ক দখল করে বাঁশের ব্যবসা, দুর্গন্ধ বাড়ছে জনদুর্ভোগ আগৈলঝাড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ী বর্ডার গার্ড (২৯ বিজিবি) কর্তৃক আসামীবিহীন যৌন উত্তেজক সিরাপ আটক আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ২৬ বছর বয়সী নির্মাণ শ্রমিকের মৃত্যু আসিফ ইকবাল ইরন এবং ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’ এর বিরুদ্ধে জিডি করলেন শিক্ষিকা বিউটি রাণী পাল.. চট্টগ্রাম অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের কোটি টাকার তহবিল আত্মসাতের অভিযোগ মীরসরাই থানা পুলিশের তাৎক্ষণিক অভিযানে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেফতার

৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৭ মার্চ, ২০২৪, ১:৩৯ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ সকাল ৭টায় রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণের পর তিনি স্বাধীনতার স্থপতি এই মহান নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

পরে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর প্রধানমন্ত্রী গণভবনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, একটি উদ্বোধনী খাম এবং একটি ডাটা কার্ড ৭ অবমুক্ত করেন।

১৯৭১ সালের ৭ মার্চ, বঙ্গবন্ধু তাঁর অগ্নিগর্ভ ও প্রাঞ্জল ভাষণে দীর্ঘদিনের লালিত স্বাধীনতা অর্জনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।

এদিন তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) দশ লক্ষাধিক স্বাধীনতাকামী মানুষের সমাবেশে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণায় বলেন, ‘এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’

জাতির পিতার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণটি ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেস্কো বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্যের তালিকা মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com