দৈনিক ঘোষণা পত্রিকার ৩২ বছর পূর্তি উপলক্ষে আগামী ১২ আগস্ট ২০২৬ (বুধবার) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে দিনব্যাপী প্রতিনিধি সম্মেলন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত প্রতিনিধি, সাংবাদিক, কলামিস্ট ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করবেন।
সম্মেলনে সাংবাদিকতার মানোন্নয়ন, গণমাধ্যমের বর্তমান চ্যালেঞ্জ, প্রতিনিধিদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। পাশাপাশি প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক মতবিনিময় এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে উৎসবমুখর আবহ সৃষ্টি হবে।
এদিকে, প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণের জন্য দৈনিক ঘোষণা পত্রিকার সিলেট জেলার সিনিয়র জেলা প্রতিনিধি আশরাফুল আহমদ সকল শুভানুধ্যায়ী, সহকর্মী ও পরিচিতজনদের আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলেন, “আমি আসছি—আপনিও আসুন”—এই আহ্বানের মাধ্যমে তিনি অনুষ্ঠানে সবার আন্তরিক উপস্থিতি কামনা করেছেন।
আয়োজকদের প্রত্যাশা, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই প্রতিনিধি সম্মেলন দৈনিক ঘোষণা পরিবারের সকল প্রতিনিধির মধ্যে পেশাগত বন্ধন আরও সুদৃঢ় করবে এবং সংবাদপত্রটির অগ্রযাত্রায় নতুন উদ্দীপনা যোগ করবে।