আসন্ন ২ নং সিদলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৪ নং ওয়াডে বসবাসরত অত্র ইউনিয়নের সর্বস্তরের জনগণকে নিয়ে এক বিশেষ নির্বাচনী আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (১২ জুলাই) সন্ধা ৭:৩০ মিনিটে মেছেড়া গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোঃ আক্তারুজ্জামানের নিজ বাড়িতে এই সভার আয়োজন করা হয়।
কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার অন্তর্গত সিদলা ইউনিয়নের ৪ নং ওয়াডের বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, সৎ, নির্ভীক এবং তরুণ প্রজন্মের আইকন মোঃ আক্তারুজ্জামান । তিনি আসন্ন সিদলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সভায় বক্তারা সিদলা ইউনিয়নের ভবিষ্যৎ উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় হোসেনপুর সিদলা ইউনিয়নের বিপুল সংখ্যক ভোটার ও সাধারণ জনগণ উপস্থিত থেকে চেয়ারম্যান প্রার্থী মোঃ আক্তারুজ্জামানকে সমর্থন জানান এবং তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আক্তারুজ্জামান বিএসসি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনাদের মূল্যবান সমর্থন ও দোয়া নিয়ে আমি সিদলা ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও মাদকমুক্ত মডেল ইউনিয়নে পরিণত করতে চাই। আপনাদের পাশে পেলে আমরা সবাই মিলে একটি বাসযোগ্য ও নিরাপদ সমাজ গড়ে তুলতে সক্ষম হব।”
তিনি আরো বলেন, সাধারণ মানুষের বিপদে-আপদে কার্যকরভাবে পাশে থাকার উদ্দেশ্যে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছি। এছাড়াও তিনি বলেন আপনারা জানেন আমার পিতা অত্র ইউনিয়ন হতে ২ বার চেয়ারম্যান হয়েছেন আমার পিতা নিজের জমি বিক্রি করে চেয়ারম্যানী করেছেন। আমরা চার ভাই সকলকে শিক্ষিত করেছেন। আমরা ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত। পাশেই আমার পিতা-মাতার কবর, আমি আজকে আপনাদের সাক্ষী রেখে কথা দিচ্ছি যদি আমি চেয়ারম্যান হতে পারি তাহলে আমি গরিবের মাল খাইবনা এবং আমার পিতা-মাতাকে গালি শুনাবো না। তিনি জানান আমি ৩৮ বছর সরকারি চাকরি করেছি। হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণে যত দূর পেরেছি মানুষের সেবা করেছি । এইবার আমার পিতার স্মৃতিকে ভুকে ধারণ করে মূলত এলাকার মানুষের নিঃস্বার্থ সেবা করার লক্ষ্যেই এই নির্বাচনে অংশ নিচ্ছি। নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের গুজব, চরাচ্ছে কিছু লোক, আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না আমি শুধু জনগণের সেবক।
অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সভায় হোসেনপুরের সিদলা ইউনিয়নবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন উপস্থিত ভোটার ও স্থানীয় বিশিষ্টজনেরা।