1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
প্রাথমিক শিক্ষায় দেশ সেরা কর্মচারী চাঁদপুরের ফরিদুল ইসলাম - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জজকোর্টের আইনজীবী তারিকুর রহমান তারিক ও গৃহিণী শাহিনা আক্তারের তিন কন্যা ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে হোসেনপুরের সিদলা ইউনিয়নবাসীর নির্বাচনী মতবিনিময় সভা প্রাথমিক শিক্ষায় দেশ সেরা কর্মচারী চাঁদপুরের ফরিদুল ইসলাম ভোলা জেলার তজুমদ্দিন থানা পুলিশের অভিযানে ৩০(ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজন আটক ফতুল্লায় কথিত রাইটার দালাল সহিদের ভয়াবহ প্রতারনা” এক জিডিতে ৮০ হাজার কাপ্তাই জোন কমান্ডার কর্তৃক বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চমকপ্রদ সাফল্য রাঙ্গাবালীতে ইউনিয়ন ফেডারেশনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ রাজশাহীতে ধর্ষণ মামলায় গির্জার ফাদার বেকসুর খালাস, ক্ষুব্ধ বাদীপক্ষ বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক

প্রাথমিক শিক্ষায় দেশ সেরা কর্মচারী চাঁদপুরের ফরিদুল ইসলাম

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬, ১২:১৯ অপরাহ্ণ

প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হয়েছেন প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই), ফেনীতে কর্মরত কম্পিউটার অপারেটর জনাব মোঃ ফরিদুল ইসলাম। ০৮ জুলাই ২০২৬ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও প্রাথমিক শিক্ষা পদক জাতীয় পর্যায়ের বাছাই কমিটির সদস্য সচিব জনাব মাহবুবা আইরিন স্বাক্ষরিত ফলাফলে তাকে এই গৌরবময় স্বীকৃতি দেওয়া হয়।

আগামী ১৫ জুলাই ২০২৬ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি জনাব তারেক রহমান উপস্থিত থেকে প্রাথমিক শিক্ষা পদক প্রাপ্তদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করতে সানুগ্রহ সম্মতি জ্ঞাপন করেছেন। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঘোষণা অনুযায়ী বাংলাদেশকে সবুজায়ন করার লক্ষ্যে ১৫ জুলাই ২০২৬ পদক বিতরণ উপলক্ষ্যে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গাছের চারা রোপন করবেন-যা সরাসরি বাংলাদেশ টেলিভিশনে প্রচার করা হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর বৃক্ষ রোপনের সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনায় ফলজ, বনজ ও ঔষধি মিলে মোট ০৫ টি বৃক্ষ রোপনের নির্দেশনা দিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

এর আগে ২০১৩ সালে তিনি প্রথম সরকারি চাকরিতে যোগদান করেন। বর্তমানে কর্মক্ষেত্রে ‘Administration for Service to People’ নীতিকে ধারণ করে শতভাগ সততা ও নিষ্ঠার সাথে সেবা প্রদান করে আসছেন তিনি।সংক্ষিপ্ত পরিচিতি ও পারিবারিক পটভূমি মোঃ ফরিদুল ইসলাম ১৯৮৭ সালের ১ মার্চ সুবহি সাদিকের সময়ে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলাধীন ২ নং বাকিলা ইউনিয়নের লোধপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
পিতা: বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ সিরাজুল ইসলাম (অবসরপ্রাপ্ত অফিস সহকারী, কাপাইকাপ মাদ্রাসা)। মাতা: জনাব ফাতেমা বেগম (গৃহিণী)। ভাই: তাঁরা সাত ভাই, কোনো বোন নেই।

জনা মোঃ ফরিদুল ইসলামের এই সাফল্যের পাশাপাশি তার পরিবারে যুক্ত হয়েছে দ্বিগুণ আনন্দ। তার প্রিয়তমা স্ত্রী জনাব মোসাঃ কামরুননাহার (মুক্তা)-ও এ বছর কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় ‘শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা)’ নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে কুমিল্লা জেলাধীন চৌদ্দগ্রামের পদুয়া (দক্ষিণ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

তিনি ২০০১ সালে ও ২০০৩ সালে স্থানীয় কাপাইকাপ ইসলামীয়া আলিম মাদ্রাসা হতে দাখিল ও আলিম পাশ করেন। পরবর্তীতে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য রাজধানী ঢাকায় পাড়ি দেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ঐতিহ্যবাহী ঢাকা কলেজে সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে ২০০৮ সালে স্নাতক ও ২০০৯ সালে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।ব্যক্তিগত জীবনে এই দম্পতি এক ছেলে ও এক মেয়ের জনক-জননী। বড় ছেলে আদিল ফারহান বিন ফরিদ দ্বিতীয় শ্রেণিতে এবং ছোট মেয়ে ফাবিহা আকসা বিনতে ফরিদ প্রাক-প্রাথমিক শ্রেণিতে অধ্যয়নরত।

কর্মক্ষেত্রে সততার এই স্বীকৃতি পাওয়ায় মোঃ ফরিদুল ইসলাম মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেছেন ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ভবিষ্যতে দেশ ও জাতির সেবায় আরও নিষ্ঠার সাথে কাজ করার জন্য সকলের দোয়া কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com