1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সিবিএ নেতা কাজিম উদ্দিনের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ঘোড়াঘাটে নিষিদ্ধ চায়না দুয়ারি (সয়তান জালে) সয়লাব বিপর্যস্ত জলাশয়, হুমকিতে দেশীয় মাছ ‎বকশীগঞ্জে পানিবন্দী ৩ শতাধিক পরিবারের পাশে পৌর বিএনপি নেতা শাকিল, নিজ উদ্যোগে পানি নিষ্কাশন চকরিয়া কৈয়ারবিলে থেমে নাই ত্রাণ বিতরণ, ৬ষ্ট দিনের মতো বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত আশুলিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র থানা আহ্বায়ক কমিটি অনুমোদন লিখিত বক্তব্য পাঠ করার ‘অপরাধে যুবদলকর্মী হীরাকে ফ্যাসিস্টের দোসর’ ট্যাগ ও ইজারাদারকে বিএনপি নেতা কর্তৃক হুমকি। শিবগঞ্জে ভূমি অফিসের নব-নির্মিত অফিস উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী: ড. সাইমুম পারভেজ ফুলবাড়ী বিজিবির উদ্যোগ ১৫ জনকে ইলেকট্রনিক প্রশিক্ষণ এর উদ্বোধন। খুলনায় বিদেশি রিভলবার সহ টাইগার গ্রুপের সদস্য গ্রেফতার গাজীপুর সিটি করপোরেশনের ৫,১০২ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সিবিএ নেতা কাজিম উদ্দিনের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৪, ১:২৮ অপরাহ্ণ

নিউজ ডেস্ক:  তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়ন (সিবিএ) এর চার বারের নির্বাচিত সভাপতি কাজিম উদ্দিন গত ১৪/০৪/২০২৪খ্রি. তারিখ রোজ রবিবার দিল্লীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মরহুম মো. কাজিম উদ্দিন এর স্মরণে তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়ন (সিবিএ) এর উদ্দ্যোগে ২৪/০৪/২০২৪খ্রি. তারিখে তিতাস গ্যাস প্রধান কার্যালয়াস্থ ২য় তলা অডিটোরিয়ামে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত স্মরণ সভা ও দোয়া মাহফিলে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জনাব নূর কুতুব আলম মান্নান, সাধারণ সম্পাদক জনাব কে এম আযম খসরু, কার্যকরী সভাপতি জনাব মো: আলাউদ্দিন মিয়া, সিনিয়র সহ-সভাপতি জনাব তোফায়েল আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব এইচ এম মোতালেব, উপস্থিত ছিলেন।

তিতাস গ্যাস টি এন্ড ডি কোং লিঃ এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ, মো. হারুনুর রশীদ মোল্লাহ্, উপব্যবস্থাপনা পরিচালকগণ, মহাব্যবস্থাপকগন সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তিতাস গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ ও পেট্রোবাংলাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে তিতাস গ্যাসের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বায়তুল মোকারম জাতীয় মসজিদ এর সিনিয়র পেশ ইমাম জনাব মাওলানা মিজানুর রহমান মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com