1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
সন্ত্রাসী হামলার শিকার লালমনিরহাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, আটক এক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মুলাদীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সরকারী কর্মর্চারী- কর্মকর্তারা কিছু কাজ আর কিছু লুটপাট নিয়ে ব্যস্থ -লক্ষ্মীপুরে বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ভারতীয় মালামালসহ ২ অটোরিকশা জব্দ, আটক ২ ফুলবাড়ীতে প্রতারনা করে প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় ৪০ হাজার টাকা সহায়তা বিরলে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ডিমলার ১৩ জলাশয়ে ২৫০ কেজি পোনা অবমুক্ত জালিয়াপালংয়ে অন্যের জন্ম সনদ ও এনআইডি ব্যবহার করে ভূয়া জাতীয় পরিচয়পত্র তৈরির অভিযোগ ফরিদপুরে নির্মাণাধীন বাথরুমের ছাদ ধসে কিশোর রাজমিস্ত্রির মৃত্যু বরগুনায় ব্যাটারিচালিত অটোরিকশার দৌরাত্ম্য, ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

সন্ত্রাসী হামলার শিকার লালমনিরহাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, আটক এক

reporter ‎​জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট 
calendar প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৭ অপরাহ্ণ

প্রেসক্লাব লালমনিরহাট এর সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোকুল রায় (৮০) সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। মঙ্গলবার (১৫সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বড়ুয়া এলাকায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনার খবর পেয়ে থানা পুলিশ তাৎক্ষণিক অভিযানে প্রতিবেশী যিতিন্দ্রনাথ বর্মনের ছেলে অনিমেশ বর্মনকে (২৮) আটক করে থানা হেফাজতে নিয়েছে।
হামলার শিকার সিনিয়র সাংবাদিক গোকুল রায় এখন লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহত সাংবাদিকের ছেলে অয়ন জ্যোতি রায় বাদী হয়ে মঙ্গলবার বিকালেই সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সুত্রে জানা গেছে, প্রতিবেশী যিতিন্দ্রনাথ বর্মনের সঙ্গে দীর্ঘদিন থেকে সাংবাদিক গোকুল রায় এর জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। অনেকদিন থেকে যিতিন্দ্রনাথ বর্মন ও তার লোকজন সাংবাদিক গোকুল রায়কে হুমকি ধমকি দিয়ে আসছে। একপর্যায়ে মঙ্গলবার দুপুরে তাকে বাড়িতে একা পেয়ে যিতিন্দ্রনাথ বর্মনের ছেলে অনিমেশ বর্মন লোকজন নিয়ে হামলা চালায়। এসময় বৃদ্ধ সাংবাদিককে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। একপর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্তরা সাংবাদিকের গলা চেপে ধরে শ্বাস রোধ করার চেষ্টা চালায়। এসময় প্রতিবেশীরা এসে বয়োবৃদ্ধ সাংবাদিককে আহত অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় প্রতিবেশী শাহজাহান মন্ডল জামান, হঠাৎ অভিযুক্তরা দলে বলে এসে হামলা চালিয়েছে। বৃদ্ধ সাংবাদিককে তারা পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে ফোলা রক্তাক্ত জখম করেছে। আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি।

হাসপাতালের বিছানায় শুয়ে আহত বয়োজ্যেষ্ঠ সাংবাদিক গোকুল রায় জানান, দীর্ঘদিন থেকে আমার গ্রামের বাড়ি সদর উপজেলার বড়ুয়া এলাকায় আমার মায়ের নামে থাকা ৪৫শতাংশ জমি বেদখল করে ভোগদখল করে আসছে। ওই জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এরই জেরে বিনা উষ্কানিতে হামলা চালিয়ে আমাকে আহত করেছে। এ ঘটনায় আমার ছেলে থানায় অভিযোগ দিয়েছে। একজন আটক রয়েছে। আমি হামলাকারীদের বিচার চাই।

এ ঘটনায় অভিযুক্তরা পলাতক ও তদের মুঠোফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সদর থানার ওসি সাদ আহমেদ জানান, সাংবাদিকের উপর হামলার খবর পেয়েই তাৎক্ষণিক পুলিশ ঘটনা স্থানে গিয়ে একজনকে আটক করেছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com