গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু লক্ষ্মীপুরে আগমন করেন। লক্ষ্মীপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি বলেন, সরকারি কর্মচারী-কর্মকর্তারা কিছু কাজ আর কিছু লুটপাট নিয়ে ব্যস্থ থাকেন। গত মঙ্গলবার ( ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখ) সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এমন মন্তব্য করেন মন্ত্রী। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক (ডিসি) এস এম মেহেদী হাসান, পুলিশ সুপার (এসপি) আবু তারেক প্রমূখ।
বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু কে লক্ষ্মীপুরে আগমন উপলক্ষ্যে গার্ড অব অনার প্রদান করেন লক্ষ্মীপুর জেলা পুলিশের একটি চৌকস পুলিশ দল।