1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ভারতীয় মালামালসহ ২ অটোরিকশা জব্দ, আটক ২ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চকরিয়ায় ভোরের অভিযানে দুই ডাম্পার আটক, স্যালু মেশিন ধ্বংস সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরান ও ভোমরার কবির হোসেনের মেয়ের সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন মাদক ও সেবনকারী এবং ব্যবসায়িক বিরোধী ও অভিভাবক সমাবেশে বক্তব্য দিয়েছেন কলারোয়ার বামনখালি হাইস্কুলের সাবেক শিক্ষক আফজাল করিম ই.ন্তে.কা.ল করেছেন পূবাইলে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে তরুণ ঠিকাদার রানা মিয়ার সংবাদ সম্মেলন করিম সুপার মার্কেট মেহমান খানায় ভিক্ষুক ও অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ সুনামগঞ্জ সদরে নিষিদ্ধ ছাএলীগের মিছিল লামায় হাই কোর্টকে বৃদ্ধাঙ্গুলি সাতক্ষীরার দেবহাটায় ডাকাতের গুলিবর্ষণ: মালামাল ফেলে ডাকাত দলেরা পলাতক রুহিয়া অস্থায়ী উপজেলা কার্যালয়ে ইউএনও’র বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ভারতীয় মালামালসহ ২ অটোরিকশা জব্দ, আটক ২

reporter ফয়ছল আহমদ নুমান, কোম্পানীগঞ্জ, সিলেট
calendar প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫০ অপরাহ্ণ

সিলেটের কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় আমদানি নিষিদ্ধ বিভিন্ন মালামালসহ দুটি ব্যাটারিচালিত অটোরিকশা (টমটম) জব্দ করা হয়েছে। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১টা ৩০ মিনিটে কোম্পানীগঞ্জ থানার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের টুকেরগাঁও সাকিনে মেসার্স মিলেনিয়াম পাম্পের সামনে অভিযানটি পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. উসমান গনির তত্ত্বাবধানে পিপিএম (নিঃ) মো. আলিউল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় আমদানি নিষিদ্ধ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. উসমান গনি বলেন, চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ মালামাল পরিবহন ও বেচাকেনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৯১ হাজার ১২০ টাকা। এ ছাড়া চোরাই কাজে ব্যবহৃত দুটি ব্যাটারিচালিত অটোরিকশার আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামাল ও যানবাহনের মোট মূল্য প্রায় ৩ লাখ ৫১ হাজার ১২০ টাকা। অভিযানে আটক ব্যক্তিরা হলেন— ১. আব্দুল হক (২০), পিতা: আব্দুল হক, সাং: পাথরপুর (বদিকোনা)। ২. মো. বশির আহমদ (৩৫), পিতা: মৃত আত ওহাবিদ, সাং: নয়াগাংয়ের পাড়, থানা: কোম্পানীগঞ্জ, সিলেট।পুলিশ জানায়, আটক দুজনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com