1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক-সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান ত্রাণমন্ত্রীর - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
টেকনাফে নৈশ প্রহরী হত্যা: র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ৪৮ ঘণ্টার মধ্যে এজাহারনামীয় আসামি রিদুয়ান গ্রেপ্তার বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নে সরকারি গাছ কাটার অভিযোগ, প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি যুব সংগঠনের খবরে আলীকদমে ইয়াবাসহ ২ জন আটক, ১ বছর করে কারাদণ্ড হালুয়াঘাট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত ছবি ও ভিডিও এডিট করে করে অপপ্রচার দেবরের সঙ্গে বিয়ে, কাজীর ‘বিলকিবাজিতে’ বিপন্ন কন্যা সাভারে এসআই আলতাফ হত্যা: ১৬৪ ধারায় জহুরুল, আপন ও জিহাদের জবানবন্দি ফুলপুরে রিফাত ফাউন্ডেশনের উদ্যোগে বেহাল সড়ক মেরামত, সন্তুষ্ট এলাকাবাসী কোনাবাড়ি জরিপ অফিসে দুর্নীতির অভিযোগ শিবালয়ে কেমিক্যাল দিয়ে জিলাপি তৈরির অভিযোগ, সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তা

শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক-সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান ত্রাণমন্ত্রীর

reporter জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট
calendar প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১:০২ অপরাহ্ণ

দেশ গঠনে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিক ও দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাট শহরের চার্চ অব গড মিশন ক্যাম্পাসে সদর উপজেলার মাদ্রাসা, কারিগরি শিক্ষা ও কলেজ পর্যায়ের প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, দেশ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে গুরুত্ব দিতে হবে। শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামোগত কোনো ঘাটতি থাকলে বর্তমান সরকার তা পূরণ করবে। পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হতে হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার মান উন্নয়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। একটি দক্ষ ও শিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থার গুণগত উন্নয়নের কোনো বিকল্প নেই। সভায় জেলা প্রশাসক মো. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, জেলা শিক্ষা কর্মকর্তা রোকসানা পারভীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাসসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সদর উপজেলার ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com