1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
শাহজাদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্ত এবং আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বগুড়ার শাজাহানপুরে মাদকের বিস্তার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী শাহজাদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্ত এবং আলোচনা সভা অনুষ্ঠিত রাঙ্গাবালীতে জাতীয় মৎস্য সপ্তাহ- উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্ত পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা মঠবাড়িয়ায়, বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মাহফিল অস্ট্রেলিয়ার ডারউইন ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন পটুয়াখালী শোভাযাত্রা ও মাছের পোনা অবমুক্তের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়ায় পৌনে ৩ লাখ টাকার মালামাল ও ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার দল মত নির্বিশেষে মৎস্য জিবিদের মধ্যে সরকারী পুকুর লীজ দেওয়া হবে বদলগাছীতে মৎস্য সপ্তাহ উৎযাপন কালে এমপি ফজলে হুদা নবীজির (সাঃ) আদর্শে জীবন গড়লেই মিলবে শান্তি ও কল্যাণ -ছারছীনার পীর ছাহেব

শাহজাদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্ত এবং আলোচনা সভা অনুষ্ঠিত

reporter মোঃ জুবায়ের হাসান, শাহজাদপুর উপজেলা
calendar প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬, ২:০০ অপরাহ্ণ

রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) শাহজাদপুর উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে শাহজাদপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, মৎস্য বিভাগের কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, মৎস্যজীবী ও স্থানীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

র‍্যালিটি শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বর পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি এবং টেকসই মৎস্য ব্যবস্থাপনার বিষয়ে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ প্রদান করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন,ডিরেক্টর এম এ সুজন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শাহজাদপুর সহকারী কমিশনার (ভূমি) মোঃফরিদুল ইসলাম। এ সময় স্বাগত বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা মৎস্য কর্মকর্তা,মোছাঃইলোরা ইয়াসমিন। শাহজাদপুর কৃষি অফিসার,মোঃ আব্দুল্লাহ আল মামুন। শাহজাদপুর পৌর বিএনপির সাবেক, সহ- সভাপতি, মোঃ এমদাদুল হক নওশাদ। সমাজসেবা অধিদপ্তর অফিসার,মোঃ মকবুল হোসেন। সুধী সমাজের মোঃআব্দুল্লাহ আল মামুন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মৎস্যসম্পদ দেশের অর্থনীতি, খাদ্যনিরাপত্তা ও যমুনাপাড়ের মানুষের জীবিকার অন্যতম প্রধান ভিত্তি। তাই মাছের প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে অবৈধ জাল ব্যবহার, বিষ প্রয়োগ করে মাছ শিকার, অবৈধ ট্রলিং জালসহ সব ধরনের আইনবিরোধী কর্মকাণ্ড বন্ধ করতে হবে।

বক্তারা আরো বলেন, “আমরা মাছে-ভাতে বাঙালি। মৎস্যসম্পদের কোনো ধরনের ক্ষতি হতে দেওয়া যাবে না। অবৈধ জাল, বিষ দিয়ে মাছ ধরা, অবৈধ ট্রলিং জালসহ সব ধরনের আইনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।”

পরে মৎস্য খাতে অবদান রাখা ব্যক্তি ও সংশ্লিষ্টদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের মাধ্যমে মৎস্যসম্পদ সংরক্ষণ, টেকসই আহরণ এবং অবৈধ মৎস্য শিকার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বার্তা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com