রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) শাহজাদপুর উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়। র্যালিতে শাহজাদপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, মৎস্য বিভাগের কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, মৎস্যজীবী ও স্থানীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
র্যালিটি শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বর পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি এবং টেকসই মৎস্য ব্যবস্থাপনার বিষয়ে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ প্রদান করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন,ডিরেক্টর এম এ সুজন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শাহজাদপুর সহকারী কমিশনার (ভূমি) মোঃফরিদুল ইসলাম। এ সময় স্বাগত বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা মৎস্য কর্মকর্তা,মোছাঃইলোরা ইয়াসমিন। শাহজাদপুর কৃষি অফিসার,মোঃ আব্দুল্লাহ আল মামুন। শাহজাদপুর পৌর বিএনপির সাবেক, সহ- সভাপতি, মোঃ এমদাদুল হক নওশাদ। সমাজসেবা অধিদপ্তর অফিসার,মোঃ মকবুল হোসেন। সুধী সমাজের মোঃআব্দুল্লাহ আল মামুন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মৎস্যসম্পদ দেশের অর্থনীতি, খাদ্যনিরাপত্তা ও যমুনাপাড়ের মানুষের জীবিকার অন্যতম প্রধান ভিত্তি। তাই মাছের প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে অবৈধ জাল ব্যবহার, বিষ প্রয়োগ করে মাছ শিকার, অবৈধ ট্রলিং জালসহ সব ধরনের আইনবিরোধী কর্মকাণ্ড বন্ধ করতে হবে।
বক্তারা আরো বলেন, “আমরা মাছে-ভাতে বাঙালি। মৎস্যসম্পদের কোনো ধরনের ক্ষতি হতে দেওয়া যাবে না। অবৈধ জাল, বিষ দিয়ে মাছ ধরা, অবৈধ ট্রলিং জালসহ সব ধরনের আইনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।”
পরে মৎস্য খাতে অবদান রাখা ব্যক্তি ও সংশ্লিষ্টদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের মাধ্যমে মৎস্যসম্পদ সংরক্ষণ, টেকসই আহরণ এবং অবৈধ মৎস্য শিকার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বার্তা দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা