রমরমা মাদক ব্যবসা, চলছে জুয়ার আড্ডাখানা। লক্ষ্মীপুর জুড়ে থেমে নেই চাদাঁবাজীও। অবশ্য পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা (ডিবি), জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস কর্তৃক অভিযান পরিচালনা চলমান রেখেছেন। সাম্প্রতিক সময়ে হাজারো ইয়াবা (মাদক) সহ গ্রেফতার হয়েছে অনেক শীর্ষ মাদক ব্যবসায়ীরা। তবুও থেমে নেই মাদক কারবারিদের রমরমা মাদক ব্যবসা। কৌশলে চলছে তাদের এমন অপকর্ম, কখনো মটর বাইক যোগে, কখনো রিকশা যোগে চলছে মাদক ব্যবসার হালছাল। সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় পরিবার ঐক্যবদ্ধ হয়ে মাদক বিরোধী মহড়া, জনসচেতনতা, সেমিনার, আলোচনা সভা ও নানান কর্মসূচি করে আসছে।
লক্ষ্মীপুর পৌর এলাকার ১ নং ওয়ার্ড ও ২ নং ওয়ার্ড শীর্ষ মাদক ব্যবসায়ী রিয়াজ তার রমরমা মাদক ব্যবসা চলমান রেখেছে।
লক্ষ্মীপুর পৌর এলাকার ৩ নং ওয়ার্ডে মাদক ব্যবসার শীর্ষে রয়েছে মাদক কারবারি জামালের পুত্র সবুজ, তাজুল ইসলাম (মুদি ব্যবসার আড়ালে মাদক ব্যবসা), রন্ঞ্জু মাঝি বাড়ীর রাজুর পুত্র সোহান, তাজুল ইসলামের পুত্র খোরশেদ। পৌর এলাকার ৪ ও ৫ নং ওয়ার্ড মাদক ব্যবসায়ী গাঁজা কবির তার মাদকের ব্যবসা চলমান রেখেছে।
স্থানীয়রা অতিষ্ঠ চাদাঁবাজী, মাদক ব্যবসার কারনে। ধীরে ধীরে নিস্তেজ হচ্ছে যুব সমাজ। মাদকের করাল ছোবল থেকে রেহায় নেই কিশোরদেরও।
সকল অপরাদের বিরুদ্ধে সর্ব মহলের হস্তক্ষেপ কামনা করে সাংবাদিকদের জানান দেন স্থানীয়রা।